Sunday, May 3, 2026

বা.জেয়াপ্ত ২৪ মোবাইল! রেশন বন্টন মামলায় ইডির হাতে একাধিক চা.ঞ্চল্যকর তথ্য

Date:

Share post:

রেশন বণ্টন মামলার তদন্তে ইডির (ED) তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick) ঘনিষ্ঠদের কমপক্ষে দু’ডজন মোবাইল ফোন এবং প্রায় এক ডজন সংস্থা। ইতিমধ্যে ২৪টি মোবাইল ফোন (Mobile) বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। মোবাইলগুলি বাজেয়াপ্ত করার পর সেগুলির মাধ্যমে কী বিষয়ে কথোপকথন হয়েছে, টাকা লেনদেনের বিষয়ে কথা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে চাইছে ইডি। পাশাপাশি ইডির স্ক্যানারে রয়েছে ১২টি সংস্থাও। এই ২৪টি মোবাইলের মধ্যে যেমন জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠদের নম্বর রয়েছে, পাশাপাশি বাকিবুর রহমানের (Bakibur Rahman) ঘনিষ্ঠদেরও মোবাইলও রয়েছে সেই তালিকায়।

এর আগে আদালতে ইডি জানায়, তাদের কাছে গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট রয়েছে। যেখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পাশাপাশি মোবাইল থেকে মিলেছে কিছু গুরুত্বপূর্ণ কথোপকথনও। রেশন বণ্টন মামলার তদন্তে এখনও পর্যন্ত দু’দফায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রথমে ব্যবসায়ী বাকিবুর রহমান এবং তাঁর শ্যালক অভিষেক বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। পরে তল্লাশি চালানো হয় জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের ফ্ল্যাট, তাঁর বর্তমান আপ্তসহায়ক অমিত দে এবং প্রাক্তন আপ্তসহায়ক অভিজিৎ দাসের বাড়িতেও। পরে বাকিবুর এবং জ্যোতিপ্রিয় এবং তাঁর ঘনিষ্ঠদের জেরা করেই এই দু’ডজন মোবাইল এবং এক ডজন সংস্থার সন্ধান পান তদন্তকারীরা।

এছাড়াও ‘শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড’, ‘গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড’ এবং ‘গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড’ নামে ৩ টি বন্ধ হয়ে যাওয়া কোম্পানিতে নজর ইডির। ইডি সূত্রের দাবি, তিন সংস্থার মারফত ভুয়ো কোম্পানির মাধ্যমে বিনিয়োগ করা হয়েছে অন্তত ১২ কোটি টাকা। ঘটনাচক্রে, প্রত্যেকটি সংস্থাতেই কোনও না কোনও ভাবে বাকিবুরের যোগ রয়েছে বলে খবর।

 

 

 

 

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...