Wednesday, May 13, 2026

দুরন্ত ইনিংস রোহিত-সূর্যর, ইংল‍্যান্ডের সামনে ২৩০ রানের লক্ষ‍্য রাখল টিম ইন্ডিয়া

Date:

Share post:

ইংল‍্যান্ডের সামনে ২৩০ রানের টার্গেট রাখল ভারতীয় দল। এদিন বিশ্বকাপের ষষ্ঠ ম‍্যাচে খেলতে নামে রোহিত শর্মারা। ম‍্যাচে এদিন প্রথমে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৯ রান করল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে লড়াই করেন অধিনায়ক রোহিত শর্মা। ৮৭ রান করেন তিনি। গড়েন নজিরও।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব‍্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত বাদে একে একে উইকেট পরতে থাকে। ৮৭ রান করেন রোহিত। এই রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূরণ করলেন তিনি। এদিকে ব‍্যাট হাতে ব‍্যর্থ শুভমন গিল, বিরাট কোহলি। ৯ রান করেন শুভমন। শূন‍্যরান করেন বিরাট। ৪ রান করেন শ্রেয়াস আইয়র। ৩৯ রান করেন কে এল রাহুল। ৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন মহম্মদ শামি। সূর্যকুমার যাদব করেন ৪৯ রান। ইংল‍্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং আদিল রশিদ। একটি উইকেট নেন মার্ক উড।

আরও পড়ুন:অবিবাহিত পুরুষদের বিশেষ পরামর্শ মাহির, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...