Sunday, March 15, 2026

ভারতীয় বোলারদের দাপট, ইংল‍্যান্ডকে ১০০ রানে হারাল টিম ইন্ডিয়া

Date:

Share post:

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে জয়ের রথ ছুটছে ভারতের। এদিন লখনৌতে ইংল‍্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে জিতল রোহিত শর্মার দল। সৌজন্যে মহম্মদ শামি, যশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব। একাই চার উইকেট নিলেন শামি। বুমরাহ নিলেন ৩ উইকেট। কুলদীপ নিলেন ২ উইকেট। ব‍্যাট হাতে দাপট ভারত অধিনায়ক রোহিত শর্মার। ৮৭ রান করলেন তিনি। এই জয়ের ফলে সেমিফাইনালের রাস্তা পাঁকা টিম ইন্ডিয়ার।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ইংল‍্যান্ড অধিনায়ক জস বাটলার। প্রথমে ব‍্যাট করতে নেমে এত রান করে টিম ইন্ডিয়া। ম‍্যাচে এদিন খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। রোহিত বাদে একে একে উইকেট পরতে থাকে। ৮৭ রান করেন রোহিত। এই রান করতেই নজির গড়েন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮০০০ রান পূরণ করলেন তিনি। এদিকে ব‍্যাট হাতে ব‍্যর্থ শুভমন গিল, বিরাট কোহলি। ৯ রান করেন শুভমন। শূন‍্যরান করেন বিরাট। ৪ রান করেন শ্রেয়াস আইয়র। ৩৯ রান করেন কে এল রাহুল। ৮ রান করেন রবীন্দ্র জাদেজা। ১ রান করেন মহম্মদ শামি। সূর্যকুমার যাদব করেন ৪৯ রান। ইংল‍্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন ডেভিড উইলি। দুটি করে উইকেট নেন ক্রিস ওকস এবং আদিল রশিদ। একটি উইকেট নেন মার্ক উড।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংরেজরা। ১২৯ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। ইংল‍্যান্ডকে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরাহ। মালানকে সরাসরি বোল্ড করলেন তিনি। মালান করেন ১৬। এরপর এক এক উইকেট পরতে থাকে। ১৪ রানে আউট হন বেয়ারস্টো। শূন‍্যরানে আউট হন রুট এবং স্টোকস। ১০ রানে আউট হন জস বাটলার। ১৫ রান করেন মইন। ১০ রান করেন ক্রিস ওকস। লিভিংস্টোন করেন ২৭ রান। ভারতের হয়ে ৪ উইকেট মহম্মদ শামির।  বুমরাহ নিলেন ৩ উইকেট। কুলদীপ নিলেন ২ উইকেট। একটি উইকেট রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন:ম.র্মান্তিক ঘটনা, মাঠেই মৃ.ত্যু ২৯ বছরের খেলোয়াড়ের

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...