Wednesday, March 18, 2026

পুজোয় ম.দ বিক্রিতে রেকর্ড আয়! নবমীতেই লক্ষ্মীলাভ আবগারি দফতরের

Date:

Share post:

দুর্গাপুজোয় দেদার খানাপিনা চলে বাংলা জুড়ে। আর উৎসবের মরসুমে খাওয়ার পাশাপাশি চলে পানও। আর এবার পুজোর কদিন ছিল না কোনও ড্রাই ডে (Dry Day)। আর তার জেরে দেদার বিক্রি হয়েছে মদ। পুজোর পাঁচদিনে রাজ্যের আয় ৬০০ কোটি ছাড়াল। গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি।

পরিসংখ্যান অনুযায়ী, সপ্তমী ও নবমীতে সবথেকে বেশি মদ বিক্রি হয়েছে। তবে, এই বিক্রিতে এগিয়ে বিদেশি মদ, পিছিয়ে পড়ছে বাংলা মদ। আর বাতাসে হিমেল আমেজ থাকায় বিয়ারের বিক্রিও তুলনামূলকভাবে কম হয়েছে। আবার উল্লেখযোগ্যভাবে এবারের পুজোয় বেশি হয়েছে বেশি দামি মদ। মদ থেকে সপ্তমীতে আয় হয়েছে ১৫০ কোটির বেশি। আর পুজোয় সব থেকে বেশি আয় হয়েছে নবমীতে। সেদিন আয় হয়েছে প্রায় ২০০ কোটি।

আবগারি দফতর (Excise Department) সূত্রে খবর, অক্টোবর মাস জুড়ে এখনও পর্যন্ত তাদের আয় হয়েছে প্রায় হাজার কোটি। আফগারি দফতর চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত ১০ হাজার কোটি টাকারও বেশি আয় করে ফেলেছে। গত আর্থিক বছরের তুলনায় এবার ২০ শতাংশ মুনাফা বাড়বে বলে আশা আবগারি দফতরের (Excise Department)।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...