Saturday, May 16, 2026

৫০ দিন পরে নবান্নে মুখ্যমন্ত্রী, কাজে যোগ দিয়ে কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত!

Date:

Share post:

পায়ে চোট। তীব্র যন্ত্রণা। চিকিৎসকের পরামর্শে এতদিন বাড়িতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বাড়ি থেকে পুজোয় ভার্চুয়াল উদ্বোধন করেছেন মমতা। ৫০ দিন পরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে পৌঁছন মুখ্যমন্ত্রী। এতদিন পরে নবান্নে (Nabanna)মুখ্যমন্ত্রী যাওয়ায় স্বভাবতই নিরাপত্তার বেশি। কাজ যোগ দিয়েই কী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: ফোন হ্যা.ক করতে চাইছে কেন্দ্র! বি.স্ফোরক অভি.যোগ তৃণমূল সাংসদ মহুয়ার

গত সেপ্টেম্বরে স্পেন (Spain) ও দুবাই (Dubai) সফরে যান মুখ্যমন্ত্রী। তার আগে ১১ সেপ্টেম্বর নবান্নে গিয়েছিলেন তিনি।  ২৩ সেপ্টেম্বর কলকাতায় ফেরেন। বিদেশ সফর থেকে ফেরার পরেই হাঁটুর ব্যথায় কাবু হয়ে পড়েন মমতা। এসএসকেএম-এর (SSKM) চিকিৎসকরা তাঁকে দীর্ঘ বিশ্রামের পরামর্শ দেন। বাড়িতে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা করান মুখ্যমন্ত্রী। চলে ফিজিওথেরাপিও। তবে, কাজে বিরতি ছিল না। কালীঘাটের কার্যালয় থেকেই প্রশাসনিক কাজ চালিয়ে গিয়েছেন। কখনও ফোনে, কখনও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিয়েছেন প্রয়োজনীয় নির্দেশ। দুর্গাপুজোর আগেও বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন মমতা (Mamata Banerjee)। সবাইকে জানান, কার্নিভালে দেখা হবে। সেই মতো, ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজোর কার্নিভ্যালে (Puja Carnival) যান তিনি। আর সপ্তাহের দ্বিতীয় দিন নবান্নে কাজে যোগ দিলেন মুখ্যমন্ত্রী।

৯ নভেম্বর মন্ত্রিসভার বৈঠক। সেখানে ফের মন্ত্রিসভার রদবদল হতে পারে। কারণ বনমন্ত্রী রয়েছেন ইডি হেফাজতে। সেক্ষেত্রে তাঁর দফতর কার হাতে দেওয়া হবে সেখানেই দেখার।

Related articles

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...