Saturday, May 16, 2026

মিটল বি*বাদ? ফের কাছাকাছি শোয়েব-সানিয়া!

Date:

Share post:

ক্রীড়া জগতের অন্যতম চর্চিত জুটি সানিয়া মির্জা ও শোয়েব মালিক (Sania Mirza and Shoaib Malik)। দুজনেই নিজেদের জগতে সুপ্রতিষ্ঠিত। নিজের দেশের নাম উজ্জ্বল করতে দুজনেরই মেলা ভার। একজন প্রাক্তন টেনিস সুন্দরী, অন্যজন হ্যান্ডসাম প্রাক্তন পাক ক্রিকেটার। ভারত -পাকিস্তান নিয়ে যতই শত্রুতার সম্পর্ক শোনা যাক না কেন এই দুই তারকার প্রেমের কাহিনী দুই দেশেই বেশ জনপ্রিয়। কিন্তু বিচ্ছেদের গুঞ্জনও চলছে দীর্ঘদিন ধরে। সানিয়া মির্জা এবং শোয়েব মালিকের (Sania Mirza and Shoaib Malik) দাম্পত্যে তৃতীয় মানুষের প্রবেশের কারণে দুজনেই আজ দুদিকে সরে গেছেন। কিন্তু হঠাৎ কাহানি মে টুইস্ট! ফের এক ফ্রেমে দেখা গেল শোয়েব আর সানিয়াকে। তবে কি দূরত্ব ভুলে কাছাকাছি আসছেন তাঁরা? জোর চর্চা সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

বেশ কিছুদিন ধরেই নেট পাড়ায় গুঞ্জন, পাক অভিনেত্রী আয়েষা ওমরের জন্য নাকি শোয়েব ও সানিয়ার সম্পর্কে চিড় ধরেছে। দুজনেই নাকি আলাদা থাকছেন। কিন্তু ছেলে ইজহান মির্জা মালিকের জন্মদিনে এক ফ্রেমেই ধরা দিলেন তারকা দম্পতি।সব বিবাদ ভুলে একসঙ্গেই ছেলের জন্মদিন সেলিব্রেট করলেন সানিয়া ও শোয়েব। কিন্তু শোয়েবের আপলোড করা ছবিতে সানিয়া ধরা দিলেও সানিয়ার পোস্টে শোয়েব নেই। অনেকেই বলছেন দূরত্ব এখনও স্পষ্ট। যদিও সত্যিটা কী , তা নিয়ে তারকা দম্পতির কেউই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...