Friday, June 26, 2026

ফের প্রা.ণে মা.রার হুম.কি মুকেশ আম্বানিকে, এবার দাবি ৪০০ কোটি!

Date:

Share post:

প্রথমে ২০ কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল, এখন সেটা ৪০০ কোটিতে (400 crores) এসে দাঁড়িয়েছে। এই নিয়ে চারদিনে তিন নম্বর হুমকি ইমেল পেলেন রিলায়েন্স গোষ্ঠীর চেয়ারম্যান (Chairman of Reliance industries)। প্রথম হুমকি আসে গত শুক্রবার, সেখানে ২০ কোটি টাকা দাবি করা হয়। পরের দিন একটা শূন্য বেড়ে গিয়ে দাবির পরিমাণ দাঁড়ায় ২০০ কোটি টাকা। এই টাকা না দিলে মুকেশ আম্বানিকে (Mukesh Ambani) মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। দেরি না করে বাড়ানো হয় আম্বানির নিরাপত্তা। সোমবার আরও একটি মেল আসে আর সেখানে টাকার পরিমান দ্বিগুণ অর্থাৎ ৪০০ কোটি বলে উল্লেখ করা হয়েছে।

প্রথমে কুড়ি কোটি টাকা দাবি করে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। এরপর গত শনিবার ২০০ কোটি টাকার দাবিতে মেল পান আম্বানি। মুকেশ আম্বানিকে প্রাণনাশের হুমকি দিয়ে ওই মেলে লেখা হয়েছে, ‘যেহেতু আপনি আগের মেলের কোনও উত্তর দেননি, তাই টাকার অঙ্ক বাড়িয়ে ২০০ কোটি টাকা করা হল। অন্যথায় মৃত্যুর পরোয়ানায় সই করা হয়ে গেছে।’ এবার ৪০০ কোটি চেয়ে ফের হুমকি পাঠালেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাঁর বিরুদ্ধে ৩৮৭ ও ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে এই মেল পাঠাচ্ছেন তাঁর সন্ধান চালাচ্ছে মুম্বই পুলিশ (Mumbai Police)।

Related articles

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...