Friday, June 26, 2026

কেরল বিস্ফো.রণকাণ্ডে বিদ্বে.ষমূলক বিবৃতি, কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে FIR

Date:

Share post:

কেরলে বিস্ফোরণের ঘটনায় বিদ্বেষমূলক বিবৃতির অভিযোগে এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে এফআইআর দায়ের করল কেরল পুলিশ। অভিযোগে বলা হয়েছে, একাধিক গোষ্ঠীর মধ্যে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছেন ওই মন্ত্রী।

মঙ্গলবার পুলিশ জানিয়েছে, কোচির এর্নাকুলামে এক ধর্মীয় প্রার্থনা সভায় পরপর বিস্ফোরণ এবং মলপ্পুরম জেলায় একটি প্যালেস্তাইনপন্থী গোষ্ঠীর অনুষ্ঠানে হামাস নেতার ভার্চুয়াল বক্তব্য রাখার বিষয়ে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর মন্তব্য করেন, “দুর্নীতির অভিযোগে ঘিরে থাকা একজন নিন্দিত মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পিনারাই বিজয়নের নোংরা নির্লজ্জ তুষ্টিকরণের রাজনীতির ফল। তিনি দিল্লিতে বসে ইজরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, আর কেরলে সন্ত্রাসবাদী গোষ্ঠী হামাসের জিহাদের জন্য খোলা আহ্বানে নিরীহ খ্রিস্টানদের উপর হামলা ও বোমা বিস্ফোরণ ঘটছে।” এই মন্তব্যের প্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। কোচি সিটি পুলিশের একজন পদস্থ আধিকারিক জানিয়েছেন, মন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-র ক ধারা অর্থাৎ, ধর্ম, জাতি, জন্মস্থান, বাসস্থানের ভিত্তিতে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানো এবং কেরালা পুলিশ আইনের ১২০-র শূন্য ধারা, অর্থাৎ, উপদ্রব এবং জনশৃঙ্খলা লঙ্ঘন করার অভিযোগ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবারই, বিস্ফোরণস্থল কালামাসেরির ওই কনভেনশন সেন্টার পরিদর্শনে এসেছিলেন রাজীব চন্দ্রশেখর। মুখ্যমন্ত্রী বিজয়নকে তিনি ‘মিথ্যাবাদী’ বলেন। বিজয়ন তাঁকে পাল্টা আক্রমণ করে বলেন, রাজীব চন্দ্রশেখর ‘অত্যন্ত বিষাক্ত’। মুখ্যমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মন্ত্রী যেই হোক না কেন, কেউ আইন লঙ্ঘনকারী বিবৃতি দিলে, তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সেই বার্তার পরই কেরল পুলিশ এফআইআর দায়ের করল কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে। এদিকে কোচির কালামাসেরির বিস্ফোরণের পর, অনেকেই এই ঘটনার সঙ্গে হামাস নেতার বক্তৃতার যোগসূত্র আছে বলে মনে করেছিলেন। কিন্তু, কয়েক ঘন্টা পরই ডমিনিক মার্টিন নামে এক ব্যক্তি হামলার দায় স্বীকার করে ত্রিশুর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...