Saturday, June 13, 2026

‘ম্যানগ্রোভ’ সিনেমাতেও রেশন দু.র্নীতির ছায়া,পরিচালক-চিত্রনাট্যকার ছিলেন খাদ্য দফতরের কর্মী!

Date:

Share post:

রেশন দুর্নীতিকাণ্ডে নাম জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের। নেপথ্যে বাংলা সিনেমা ‘ম্যানগ্রোভ’।যার প্রযোজনা করেছিলেন রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান। আর সেই ‘ম্যানগ্রোভ’ সিনেমার পরিচালক নাকি ছিলেন খাদ্য দফতরেরই একজন কর্মী। নাম সৌরভ মুখোপাধ্যায়। এদিকে সেই সিনেমার গল্প লিখেছিলেন খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েন।

জানা গিয়েছে, ২০১৪ সালে বাকিবুর রহমান প্রযোজিত ‘ম্যানগ্রোভ’ সিনেমায় অভিনয় করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। সেই সিনেমায় দেখা গিয়েছিল রাখি সাওয়ান্ত, নাইজেলকেও। এই বিষয়ে সিনেমার পরিচালক সৌরভ জানিয়েছেন, খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েনের লেখা ‘ম্যানগ্রোভ’ পড়েছিলেন তিনি। গল্পটি তাঁর ভালো লাগে। তাই এই গল্প নিয়ে সিনেমা তৈরি করতে আগ্রহী হন তিনি।

এর আগেও নাকি সিনেমা তৈরি করেছিলেন সৌরভ। আগের সিনেমার প্রযোজককে এই গল্প শোনান তিনি। তবে তিনি রাজি হননি এই সিনেমায় টাকা ঢালতে। পরে পার্থসারথিকে বিষয়টি জানান সৌরভ। তখন সেই আধিকারিকই বাকিবুরের কথা জানান সৌরভকে। এদিকে সৌরভ জানিয়েছেন, সেই সিনেমা তৈরির জন্য প্রাথমিক ভাবে ৭০ লাখ টাকা বাজেট ধরা হয়েছিল। পরে সিনেমা তৈরি করার সময় আরও ১০ থেকে ১২ লাখ টাকা অতিরিক্ত খরচ হয়েছিল।

পরিচালকের আরও দাবি, বাকিবুর এরপর আর সিনেমায় বিনিয়োগ করতে চাননি। এদিকে বাকিবুরের বিষয়ে বিশদে তিনি জানতেনও না। এদিকে বাকিবুর খাদ্য দফতরে এসে জ্যোতিপ্রিয়র সঙ্গে দেখা করতেন কি না, সেই বিষয়েও তিনি জানেন না বলে জানিয়েছেন সৌরভ। এদিকে সিনেমা তৈরির সময় নগদে খরচ করা হয়েছিল কি না, সেই নিয়ে কিছু বলতে পারেননি পরিচালক। তাঁর কথায়, অত বায়োডেটা দেখে তো আর কাজ করা যায় না।

 

 

Related articles

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...

মেসিকে ফোকাস করতে বিশেষ ক্যামেরা! বিশ্বকাপজয়ী তারকাকে ঘিরে বাড়ছে উন্মাদনা 

লিওনেল মেসি (Lionel Messi) নামটার সঙ্গে প্রতিমুহূর্তে এক একটা নতুন মহাকাব্যের যোগসূত্র তৈরি হওয়া ফুটবল অনুরাগীদের কাছে বিশেষভাবে...

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...