Saturday, June 13, 2026

আমার ছেলেকে বি.ক্রি করতে চাই! যোগীরাজ্যে ফুটপাতে অসহায় বাবা, ভাই.রাল ছবি ঘিরে তুমুল নি.ন্দা

Date:

Share post:

ফের প্রকাশ্যে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতা। উত্তরপ্রদেশে (Uttarpradesh) অভাবের জ্বালায় ছেলে বিক্রি করতে চেয়ে প্ল্যাকার্ড হাতে ফুটপাতে বসে বাবা। সামান্য কিছু জমি কিনতে চেয়েছিলেন। তার জন্য মহাজনের থেকে ঋণ নেন। কিন্তু সেই জমি তো কেনা হয়ইনি, উল্টে মহাজনের জুলুমে পুত্র সন্তান কোলে রাস্তায় ই-রিক্সা চালক।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) আলিগড়ে ফুটপাতে “ছেলে বিক্রি আছে। আমি আমার ছেলেকে বিক্রি করতে চাই“- প্ল্যাকার্ড হাতে বসেছিলেন ই-রিক্সা চালক রাজকুমার (Rajumar)। নিজের ছেলেকে ৫ -৬ লক্ষ যা টাকা পাওয়া যায়, তাতেই দিতে রাজি তিনি। এই ছবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই একটাই প্রশ্ন, কেন ছেলে বিক্রি করতে চান রাজকুমার?

জমি কেনার জন্য এক মহাজনের থেকে ৫০ হাজার টাকা ধার নেন রাজকুমার। অভিযোগ, মহাজনের চক্রান্তে জমি কিনতে পারেননি তিনি। এদিকে ঋণের দায়ে জীবন অতিষ্ট হয়ে ওঠে। টাকা তুলতে মহাজন নানা রকম অত্যাচার শুরু করেন বলে অভিযোগ রাজকুমারের। তাঁকে সপরিবারে একাধিক বার বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। এমনকী, রাজকুমারের ই-রিক্সাটিও মহাজন কেড়ে নেন। রাজকুমারের অভিযোগ, মহাজনরে বিরুদ্ধে থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ। ইতিমধ্যেই ঋণের ৬হাজার টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। বাকি টাকাও ফেরানোর চেষ্টা করছিলেন। শেষে দিশাহার রাজকুমার নিজের ছেলেকেই বিক্রি করার সিদ্ধান্ত নেন। স্ত্রী এবং সন্তানকে সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে ফুটপাতে বসে পড়েন রাজকুমার।

এই ছবি ভাইরাল হতেই তুমুল সমালোচনার ঝড় ওঠে। বিজেপি শাসিত রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আক্রমণ করে অবিজেপি দলগুলি। এসপি প্রধান অখিলেশ যাদব তীব্র কটাক্ষ করে নিজের এক্স হ্যান্ডলে লেখেন, এটাই প্রকৃত ‘অমৃতকাল’! এই ছবি ভাইরাল হতেই অভিযুক্ত মহাজনকে গ্রেফতার করা হয়। ছেলেকে নিয়ে রাজকুমারও বাড়ি ফিরে গিয়েছেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...