Sunday, May 3, 2026

হাতে সাড়া মেলেনি! ৩ রাজ্যে একলা চলার সিদ্ধান্ত বামেদের

Date:

Share post:

বঙ্গের গলাগলি, আর বাইরে গেলেই আর লালে হাত রাখছে না কংগ্রেস। আসন্ন ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) থেকে সাড়া না পেয়ে ৩ রাজ্যে একলা চলার সিদ্ধান্ত নিল বামেরা। রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে একা লড়বে সিপিএম, সিপিআই-সব বামদলগুলি।

৩ রাজ্যের মধ্যে রাজস্থান এবং ছত্তিশগড়ে ক্ষমতায় কংগ্রেস (Congress)। মধ্যপ্রদেশে ক্ষমতায় আসার মরিয়া চেষ্টা করছে হাত শিবির। এই তিন রাজ্যেই কিছু কিছু জায়গায় বামেদের সংগঠন শক্তিশালী রয়েছে। নকশাল প্রভাবিত ছত্তিশগড় ও রাজস্থানও লালেদের প্রভাব রয়েছে। রাজস্থানে সিপিএমের বিধায়কও রয়েছেন। এই তিন রাজ্যেই কংগ্রেসের সঙ্গে জোট করতে চেয়েছিল বামেরা। তবে, তাদের সঙ্গে হাত মেলাতে রাজি হয়নি কংগ্রেস। শেষ পর্যন্ত তিন রাজ্যে একা লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম।

এই পরিস্থিতিতে রাজস্থানে ১৭, মধ্যপ্রদেশে ৪ এবং ছত্তিশগড়ে ৩টি আসনে প্রার্থী দিচ্ছে বামেরা। তবে, তেলেঙ্গানার আশা এখনও ছাড়েনি তারা। সেখানে সমঝোতা নিয়ে এখনও চেষ্টা চলছে। এখন কোন অঙ্কে সমঝোতা হয় সেটাই দেখার।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...