Thursday, May 21, 2026

‘অবা.ধ্য’ কন্যাকে চরম ‘শা.স্তি’ মায়ের! শি.উরে উঠলেন সকলে

Date:

Share post:

অবাধ্য নাবালিকা কন্যাকে শাস্তি দিলেন গর্ভধারিণী। যাকে জন্ম দিয়েছিলেন, সেই মেয়েকে কুপিয়ে খুন করে কুয়োয় ফেলে দিলেন মা। সঙ্গ দিল কিশোরী মেয়েটির সহোদরারা। উত্তর প্রদেশের (Uttar Pradesh) ঘটনার নৃশংসতায় শিউরে উঠছেন সকলে।

উত্তরপ্রদেশের কৌশাম্বীর মনঝনপুরে গ্রাম্য যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ১৫ বছরের ওই নাবালিকার। কিন্তু তাতে আপত্তি ছিল তার মা শিবপতির। কিন্তু কিশোরবেলার প্রেম সে কথা শোনেনি। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে নিজের পনেরো বছরের কন্যাকে খুন করে গ্রামেরই এক কুয়োতে ফেলে দিয়েছিলেন তার মা। এর পর থানায় কন্যার অপহরণের অভিযোগ দায়ের করেন নিজেই।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ (Police)। কয়েকদিন পরে কুয়েতে মৃতদেহ দেখে পুলিশে খবর দেন গ্রামের মানুষ। দেহ কন্যার বলে শনাক্ত করেন শিবপতি। তদন্তে নেমে সন্দেহ হয় পুলিশের (Police)। জেরার মুখে শিবপতি স্বীকার করেন, তিনিই মেয়েকে খুন করেছেন।

মহিলার অভিযোগ, গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর মেয়ে প্রেম করত। বারণ করা সত্ত্বেও শোনেনি। সেই কারণেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করেন মা। সাহায্য করে বোনেরা। শিবপতি ও তার অন্য কন্যাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুন-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মায়ের এহেন আচরণ দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

আরও পড়ুন- বে.হাল স্বাস্থ্য পরিষেবা! বিনা চি.কিৎসায় যোগীরাজ্যে প্রা.ণ গেল প্রাক্তন বিজেপি সাংসদের ছেলের

Related articles

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...

ভোট পড়ল ৮৬ শতাংশের বেশি! শান্তিপূর্ণভাবে মিটল ফলতার পুনর্নির্বাচন

কড়া নিরাপত্তা, সর্বক্ষণ ওয়েব কাস্টিং এবং কমিশনের নিবিড় নজরদারির মধ্যেই শান্তিপূর্ণভাবে শেষ হল ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। ভোটের...

KMC-র কাউন্সিলরদের নিয়ে শুক্রবার বৈঠকে দলনেত্রী, থাকবেন অভিষেকও 

শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে কলকাতার সমস্ত তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত...