Tuesday, June 2, 2026

এবার আফ্রিদির নি.শানায় পাক অধিনায়ক বাবর আজম

Date:

Share post:

পাকিস্তান ক্রিকেটে অন্ধকার ক্রমে গাঢ় হচ্ছে। একে তো বিশ্বকাপে পাকিস্তানের খারাপ পারফরম্যান্স, তার উপর পাক অধিনায়ক বাবর আজমের পেছনে সবাই যেন আদা-জল খেয়ে লেগেছেন।প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি স্পষ্ট জানিয়ে দিলেন, বাবর আজম বড় ব্যাটসম্যান ঠিকই তবে পাক অধিনায়ক মোটেও বিরাট কোহলি বা লোকেশ রাহুলের মতো ম্যাচ উইনার নন।
আফ্রিদির যুক্তি, বাবর আজমের রান পাওয়া এক ব্যাপার। আর বাবর আজম রান করে পাকিস্তানকে ম্যাচ জেতাচ্ছে অন্য ব্যাপার। দুটো বিষয় সম্পূর্ণ আলাদা। বিরাট কোহলি, লোকেশ রাহুল রান করে, দলের জয়ে অবদান রাখে। এখানেই বাবর আজমের সঙ্গে বিরাট বা রাহুলের পার্থক্য।

বাবর আজম আইসিসি ক্রমতালিকায় সবার উপরে। একসময়ে কোহলির সঙ্গে বাবরের তুলনা টানা হতো।অথচ চলতি বিশ্বকাপে বাবর আজম তীব্র সমালোচিত। তবুও পাক মুলুক থেকে কেউ কেউ বলছেন, বাবর আমাদের সম্পদ। বাবারকে ছেড়ে দিন আপনারা।শাহিদ আফ্রিদির বক্তব্য,সবাই বলে বাবর আজম বড় প্লেয়ার। শীর্ষ স্থানে পৌঁছনো এক ব্যাপার। কিন্তু জায়গা ধরে রাখা কঠিন। বাবর আজম নিজের অবস্থান ধরে রেখেছে ঠিকই। তবে আমি ব্যক্তিগত ভাবে দেখতে চাই বাবর আজম পাকিস্তানকে ম্যাচ জেতাচ্ছে।

তিনি আরও বলেন, বাবর আজম একার হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে এই আত্মবিশ্বাস কিন্তু এখনও দেখাতে পারেনি। ৫০-৬০ রান করার ক্ষমতা আছে ওর। কিন্তু ও পাকিস্তানকে ম্যাচ জেতাবে এই আশ্বাস এখনও জোগাতে পারেনি।

Related articles

‘তোলাবাজি’র অভিযোগে এফআইআর পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে

কয়েক কোটি টাকা 'তোলাবাজি'র অভিযোগ তৃণমূল কংগ্রেসের পদত্যাগী কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ইতিমধ্যেই দায়ের করা হল এফআইআর। ১০৮...

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...