Friday, May 15, 2026

স্বাস্থ্যসাথী কার্ডে বড় বদল! অর্থো.পেডিক অপা.রেশন নিয়ে বিশেষ সিদ্ধান্ত

Date:

Share post:

স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অপারেশন (Orthopedic surgery) নয়। রাজ্যের স্বাস্থ্য দফতরের (Health Department of West Bengal) তরফে এই নির্দেশিকাই জারি করা হয়েছে। হাড়ের যেকোনও অপারেশন করাতে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীদের। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা পথে হাঁটবে রাজ্য (Government of West Bengal)।

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে বাংলায় এই মুহূর্তে স্বাস্থ্য পরিষেবায় সরকারি হাসপাতালগুলোর ভূমিকা সদর্থক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য খাতের উন্নয়নে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন। তাই জটিল একাধিক অপারেশন এখন সরকারি হাসপাতালেই হওয়া সম্ভব। মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা পান বঙ্গবাসী। তবে কার্ড আছে মানেই যে কোনও ধরনের সমস্যায় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার যে প্রবণতা, তাতেই রাশ টানতে চাইছে রাজ্য। যদি কারোর অর্থোপেডিক কোনও সমস্যা হয় সেক্ষেত্রে সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা এবং প্রয়োজনে অপারেশন করাতে হবে। হাসপাতাল যদি সেই পরিষেবা দিতে অক্ষম হয় তাহলে নির্দিষ্ট ফর্মে অর্থোপেডিক সার্জনকে লিখে দিতে হবে এবং সেই রেফারেল নিয়ে তবেই বেসরকারি নার্সিংহোমে হাড়ের চিকিৎসা করাতে ভর্তি হওয়া যাবে। এর আগে মালদহ এবং মুর্শিদাবাদে এই নিয়ম চালু করা হয়েছিল। এবার তা গোটা রাজ্যেই লাগু হচ্ছে। স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাক্ষরিত এই অর্ডার জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। যদিও পথ দুর্ঘটনায় (Road Accident) আহতদের হাড়ের এমার্জেন্সি অপারেশনকে এই তালিকার বাইরে রাখা হয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...