Tuesday, June 2, 2026

হামাসের হামলা থেকে শিক্ষা নিয়ে সেনাকে সতর্কবার্তা রাজনাথের

Date:

Share post:

ইজরায়েলে(Israel) হামাসের অপ্রত্যাশিত হামলা থেকে শিক্ষা নিয়ে সেনাকে সতর্কবার্তা দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং(Rajnath Singh)। ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামাসের হামলার কথা স্মরণ করিয়ে সেনাবাহিনীর শীর্ষকর্তাদের বার্তা দিলেন, যে কোনওরকম আতর্কিত হামলার জন্য সেনাবাহিনী যেন তৈরি থাকে। যদিও দেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা ইতিমধ্যেই ইজরায়েলের হামাসের হামলার বিস্তারিত বিশ্লেষণ করেছে।

একদিকে চিন ও অন্যদিকে পাকিস্তান। এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরে ভারতের মাথাব্যাথার অন্যতম কারণ। সাম্প্রতি মধ্যপ্রাচ্যে চলতে থাকা যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তের সুরক্ষায় বাড়তি নজর ভারতের। গোয়েন্দা রিপোর্টে আগেই জানানো হয়েছে অধিকৃত কাশ্মীরে ব্যাপকভাবে সক্রিয় হয়ে উঠেছে পাক জঙ্গি সংগঠনগুলি। চিনের গতিবিধিও সুবিধাজনক নয়। এই অবস্থায় সীমান্তে কোনওরকম অতর্কিত হামলা রুখে দিতে ভারতীয় সেনাকে সতর্ক করলেন রাজনাথ সিং। অবশ্য দেশের সীমান্তকে সুরক্ষিত করতে ইতিমধ্যেই ‘আত্মনির্ভর ভারত’-এর অধীনে অ্যান্টি-ড্রোন সিস্টেম, লজিস্টিক ইউএভি, গোলাবারুদ, গ্রাউন্ড সেন্সর মোতায়েন করা হয়েছে। তারপরও সেনাবাহিনীকে সদা সতর্ক থাকার বার্তা দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী।

অবশ্য ইজরায়েলে হামাসের রকেট হামলার পর গতমাসেই ভারতীয় সেনা কম্যান্ডররা গোটা পরিস্থিতি পর্যালোচনা করেন। মধ্যপ্রাচ্যের দেশগুলির উপর এই যুদ্ধের প্রাদুর্ভাব এবং ভবিষ্যতের উপর এর প্রভাব সম্পর্কে পর্যালোচনা করে বিদেশমন্ত্রক ও গোয়েন্দারা।

Related articles

আবেগে-ভালোবাসায় টুটু স্মরণ, প্রাণ পুরুষকে অনন্য সম্মান দেওয়ার ভাবনা বাগানের

সোমবার নেতাজি ইন্টার স্টেডিয়ামে প্রয়াত  টুটু বোসের  (Tutu Bose) স্মরণ সভা অনুষ্ঠিত হলো।এই সভায় উপস্থিত ছিলেন মাজের বিভিন্ন...

রাজনীতিমুক্ত হোক খেলার ময়দান, এক সুর শাসক-বিরোধী থেকে প্রাক্তনীদের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে মাত্র কয়েক সপ্তাহ। ক্রীড়া ক্ষেত্রকে (Sports sector)রাজনীতির(Politics)  প্রভাব মুক্ত রাখার উদ্যোগ নিয়েছে সরকার।...

কথা দিয়েও কথা রাখল না প্রশাসন, মঙ্গলাহাটে পুলিশের লাঠিচার্জে ধুন্ধুমার

কথা দিয়েও কথা রাখল না হাওড়া জেলার পুলিশ ও প্রশাসন। সোমবার ভোররাত থেকে এশিয়ার বৃহত্তম কাপড়ের হাট, মঙ্গলাহাটের...

নবান্নে শুভেন্দু-যৌথ মঞ্চ বৈঠক, বাজেটে ডিএ ও নিয়োগে সুখবরের ইঙ্গিত 

নবান্নে রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। মহার্ঘ ভাতা (ডিএ) থেকে শুরু করে বকেয়া পরিশোধ, গ্র্যান্ট-ইন-এইড ও অস্থায়ী...