Saturday, May 16, 2026

দুর্নীতির তদন্তে নেমে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে ধৃত ইডি আধিকারিক

Date:

Share post:

সর্ষের মধ্যে ভূত। ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। একটি দুর্নীতির মামলার তদন্ত করছিল ইডি। বৃহস্পতিবার এজেন্সির-ই দুই তদন্তকারীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশের অ্যান্টি করাপশন ব্যুরো। ঘটনা রাজস্থানের। ধৃত নওলকিশোর মিনা এবং বাবুলাল মিনা হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দা ইন্সপেক্টর।

ভোটমুখী রাজস্থানে ইডির হানা নিয়ে সরগরম পরিস্থিতি। প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়ি-সহ বিরোধী দলের একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকেও নোটিশ পাঠিয়ে তলব করা হয়। ইডির হানার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশে দাঁড়ান বিক্ষুব্ধ কংগ্রেস নেতা শচীন পাইলট। সেই পরিস্থিতিতে এবার ইডির দুই কর্তাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করলে রাজস্থান পুলিশ।

ভোটমুখী রাজ্যে এই ঘটনা নির্বাচনী প্রচারে কংগ্রেসের জন্য বাড়তি অস্ত্র হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী গেহলট বার বার ধরেই অভিযোগ করে আসছেন, মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসানো হচ্ছে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...