Wednesday, May 13, 2026

সচিনের মূর্তি ঘিরে বিতর্ক, ‘এটা তো স্মিথের মূর্তি’ মন্তব্য নেটিজেনদের

Date:

Share post:

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকরের মূর্তি। অনেক দিন ধরেই মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার (এমসিএ) পরিকল্পনা করছিল এই মূর্তি স্থাপন করার। প্রথমে ঠিক হয়েছিল এবছর সচিনের জন্মদিন, তবে পরে পরিকল্পনা বদলে বিশ্বকাপে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচের দিন করা হয়। পূর্বঘোষণামতোই বুধবার বিকেলে মূর্তি প্রকাশ্যে আনা হয় সচিনের সামনে। কিন্তু মূর্তি উন্মোচন পরের শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় বয়ে যাচ্ছে মন্তব্যের ঝড়। অনেকেই দাবি, মূর্তির মুখ সচিন নয়, অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টিভ স্মিথের মতো।

সচিনের মুখ স্টিভ স্মিথের মতো হয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। মূর্তিটিতে তৈরি করা হয়েছে সচিনের লফ্ট শটের আদলে। হেলমেট পরা মূর্তিটির চোখ দেখে অনেকে মিল পাচ্ছেন স্মিথের। এই নিয়ে টুইটারে এক সমর্থক লেখেন, ‘স্টিভ স্মিথের প্রভাব এটা। এটা তো স্মিথের মূর্তি মনে হচ্ছে। হতে পারে স্মিথকে বানাতে গিয়ে সচিনকে বানিয়ে ফেলেছে। সচিনের মূর্তি দেখে আর এক নেটিজেন মন্তব্য করেন,” সচিনের নামে স্টিভ স্মিথের মূর্তি উদ্বোধন করছে, মনে হচ্ছে এটা ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুষ্ঠান।”

এদিকে নিজের মূর্তি উন্মোচনের দিন সচিন বলেন, “আমার কাছে বিশেষ মুহূর্ত। এবছরের ফেব্রুয়ারি নাগাদ আমাকে মূর্তি তৈরির কথা জানানো হয়। খুব খুশি হয়েছিলাম। বুঝতে পারছিলাম না কী ভাবে প্রতিক্রিয়া জানাব। এখানে আজ দাঁড়িয়ে খুব ভাল লাগছে। মনের মধ্যে হাজার হাজার ছবি ভিড় করে আসছে। কত অসাধারণ স্মৃতি রয়েছে এই স্টেডিয়ামের সঙ্গে। এই মাঠ আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে।”

আরও পড়ুন:এবারও সেরা ফিল্ডারের পুরস্কারে চমক, সেরা ফিল্ডারের নাম ঘোষণা এই কিংবদন্তির

Related articles

প্রার্থনা সংগীতে গাইতে হবে বন্দেমাতরম, স্কুলগুলিকে নির্দেশ শিক্ষা দফতরের 

জাতীয় সংগীত জনগনমণ-র পাশাপাশি স্কুলে প্রার্থনার সময় গাইতে হবে বন্দেমাতরমও (Vandemataram Song), রাজ্যের সব সরকারি স্কুলে নির্দেশিকা পাঠালো...

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...