Sunday, May 17, 2026

হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে! কী বলছেন চিকিৎসকরা

Date:

Share post:

শুক্রবার গভীর রাতে আচমকাই শারীরিক অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হলেন বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে (Dipankar Dey)। প্রবীণ অভিনেতা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। মধ্যরাতে আচমকার সুগার ফল করায় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আগের থেকে অনেকটাই সুস্থ আছেন দীপঙ্কর, বলছেন দোলন রায় (Dolon Roy)।

হাসপাতাল সূত্রে খবর আপাতত সুস্থই আছেন অভিনেতা। সময়মতো ভর্তি করায় ঝুঁকি এড়ানো গেছে। শুটিং এর ব্যস্ততার মাঝেই দোলন চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলে অভিনেতার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেছেন। কিছুদিন আগেই কন্যা বিয়োগ হয় দীপঙ্করের। তারপর থেকেই মানসিকভাবে তিনি ভেঙে পড়েন তিনি। এছাড়াও বার্ধক্য জনিত কিছু সমস্যা থাকলেও অভিনেত্রী বলছেন খুব দ্রুতই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারবেন দীপঙ্কর দে (Dipankar Dey)।

Related articles

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...