Sunday, May 10, 2026

অনলাইন বে.টিং অ্যাপে জড়াল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম! খোঁ.চা মোদির

Date:

Share post:

আগামী বছর লোকসভা নির্বাচনের আগে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন সব দলের কাছেই অ্যাসিড টেস্ট। সেই কারণে শুরু হয়ে গিয়েছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। ছত্তিশগড়ে নির্বাচন শুরু ৭ নভেম্বর থেকে। তার আগেই অনলাইন বেটিং অ্যাপে নাম জড়িয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (Bhupesh Baghel)। এই ইস্যুতে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ভূপেশ বাঘেলের। ইডির অভিযোগ, ওই অ্যাপ সংস্থা থেকে মোট ৫০৮ কোটি টাকা পেয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। এই তথ্যকে হাতিয়ার করে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। এই নিয়ে এদিন খোঁচা দেন নরেন্দ্র মোদিও (Narendra Modi)।

ভোট প্রচারের জনসভায় প্রধানমন্ত্রীর অভিযোগ, ”আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ে না ছত্তিশগড়ের কংগ্রেস সরকার। এমনকী মহাদেবের নামকেও ছাড়ে না। রায়পুরে দুদিন আগে বড় তল্লাশি হয়েছে। হিসেব বহির্ভূত প্রচুর টাকা মিলেছে। লোকের কথায় জুয়া ও বেটিং থেকে পাওয়া এসব টাকা। লুটের টাকায় ঘর ভরাচ্ছেন কংগ্রেস নেতারা।” যারা ছত্তিশগড়কে লুট করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দেন মোদি।

 

তবে, বিরোধীদের অভিযোগ, ভোটের আগেই অ-বিজেপি শাসিত রাজ্যে এজেন্সিকে কাজে লাগিয়ে শাসকদলকে হেনস্থা করে ইডি। বিজেপি শাসিত রাজ্যে ইডি-সিবিআই-এর তৎপরতা দেখা যায় না। দলবদলে যে সব ‘অভিযুক্ত’ বিজেপিতে নাম লিখিয়েছেন তাঁরাও কেন্দ্রীয় এজেন্সির নাগালের বাইরে। অথচ বিজেপি-বিরোধী দলের নেতা-মন্ত্রীকে বিভিন্ন মামলায় নাম জড়িয়ে হেনস্থা করা হচ্ছে। ছত্তিশগড়ও তার ব্যতিক্রম নয়। অভিযোগ তৃণমূল, কংগ্রেস, আপ, শিবসেনা (উদ্ধবপন্থী)-সহ দলগুলির।

Related articles

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...

ভারতীয় সেনার শক্তি বৃদ্ধি, সফল অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অগ্নি-৫ ক্ষেপণাস্ত্র পরীক্ষা (India tests Agni-5 missile) সফল হয়েছে, জানিয়ে দিল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক।...

দিন পাঁচেকের টানাপোড়েন-বৈঠকের ইতি, আজ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন বিজয় 

তামিলনাড়ুতে রাজনৈতিক পালাবদল ঘটেছে। মাত্র দু বছর আগে তৈরি হওয়া দল টিভিকে (TVK) মন জিতেছে জনতার আর তার...