Monday, May 18, 2026

শাহজাহান নাকি মান সিং? ASI-কে তাজমহলের শ্রষ্টা সন্ধানের নির্দেশ দিল্লি হাইকোর্টের

Date:

Share post:

মন্দির, মসজিদ, পাঠ্যবই থেকে মুসলিম ইতিহাস মুছে ফেলার পর এবার বিজেপি জমানায় প্রশ্ন উঠল তাজমহলের(TajMahal) নির্মাণ ইতিহাস নিয়ে। এক হিন্দুত্ববাদী সংগঠনের মামলার জেরে তাজমহলের নির্মাণ ইতিহাস খতিয়ে দেখতে ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট(Delhi High Court)। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহল। তার সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতি বছর ভারতে ভিড় জমান অসংখ্য বিদেশী পর্যটক। এই স্মৃতিসৌধ নিয়ে হিন্দুত্ববাদীদের নানান ধরণের আজব দাবি এই প্রথমবার নয়, তাদের চোখে কখনও তাজমহল হয়েছে তেজো মহালয়া তো কখনও হিন্দু মন্দির। আর সেই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছে ‘হিন্দু সেনা’ নামের একটি সংগঠন। আবেদনে বলা হয়েছে, এখনকার তাজমহল হিন্দু রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান কেবল তার সংস্কার করেছিলেন। অতএব, ইতিহাস বইয়ে উল্লেখ করা তাজমহলের নির্মাণের তথ্য সম্পূর্ণ ভুল। অবিলম্বে এই ভুল সংশোধন করতে হবে। হিন্দু সেনার আবেদন, এর জন্য এএসআই, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত।

হিন্দুত্ববাদী সংগঠনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ১৬৩২ থেকে ১৬৩৮ সাল, এই সময়কালে রাজা মান সিংয়ের প্রাসাদের সংস্কার করেছিলেন শাহজাহান৷ যা আজকের তাজমহল। ‘পাদশাহনামা’ গ্রন্থে এর উল্লেখ রয়েছে। দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি শতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই মামলা ওঠে। এদিন শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...