Thursday, May 14, 2026

আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আটে আট লক্ষ‍্য রোহিতদের

Date:

Share post:

আজ ইডেনে মহারণ। রবিবার ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। ম‍্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটের হাহাকার ক্রিকেটপ্রেমীদের মধ‍্যে। আটে আট লক্ষ‍্য ভারতের। বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ভারত। তাই রবিবার লড়াই শীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়ার। এবারের প্রতিযোগিতার দ্বিতীয় ধারাবাহিক দল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে  ইডেনে জয়ের ধারা বয়ে নিয়ে যাওয়ায় লক্ষ‍্য রোহিত শর্মাদের।

চলতি বিশ্বকাপে সেরা ফর্মে ভারতীয় দল। ব‍্যাটিং থেকে বোলিং। সবক্ষেত্রেই নিজেদের সেরা ফর্মে।তবে ইডেনে ম‍্যাচের আগে শনিবার ধাক্কা খায় টিম ইন্ডিয়া। চোটের জন‍্য ছিটকে যান হার্দিক পান্ডিয়া। দলে আসেন প্রসিদ্ধ কৃষ্ণা। অলরাউন্ডার হার্দিকের বদলি হিসাবে কেন পেসার প্রসিদ্ধকে নেওয়া হল তা নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। ম‍‍্যাচের আগে ভারতীয় কোচ বলেন,”আমাদের রিজার্ভে তিন ধরনের পরিবর্ত ছিল। একজন স্পিনের, একজন ব্যাটারের ও একজন বোলিং অলরাউন্ডারের। আমরা ঠিক করেছিলাম, কোনও ক্রিকেটার চোট পেলে যাকে দরকার তাকেই পরিবর্ত হিসাবে নেওয়া হবে। দলের ভারসাম্য ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম।”

এরপরই দ্রাবিড় আরও বলেন,”শার্দূল আর অশ্বিন তো অলরাউন্ডার হিসাবে আছেই। তাহলে আর অলরাউন্ডার নিয়ে কী লাভ? সেই কারণেই প্রসিদ্ধকে নেওয়া হয়েছে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...