Monday, March 16, 2026

সাঁ.ওতালি সিনেমা আন্তর্জাতিক স্তরে পৌঁছবে, আশাবাদী মন্ত্রী বীরবাহা হাঁসদা

Date:

Share post:

সাঁওতালি সিনেমার জগৎ থেকে রাজ্যের শাসকদলের রাজনীতির মঞ্চে তাঁর অভিষেক। মন্ত্রী হয়েছেন আগেই। তারপর একের পর এক গুরুত্বপূর্ণ পর্ষদ ও সরকারি কমিটির দায়িত্ব পেয়েছেন বিরবাহা হাঁসদা। ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা রবিবার আসানসোলের হিরাপুর থানার বানপুরে ‘সম্প্রীতি’ প্রেক্ষাগৃহে একটি আদিবাসী সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন।

এদিনের অনুষ্ঠানে এসে মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, একটা সময় ছিল যখন কলকাতা চলচ্চিত্র উৎসবে সাঁওতালি সিনেমা দেখানো হতো না। এখন সাঁওতালি সিনেমা দেখানো হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী  সেই চেষ্টা করেছেন। আগামী দিনে সাঁওতালি ভাষার সিনেমা যাতে আন্তর্জাতিক স্তরে দেখানো যায় সেই ব্যাপারে আশাবাদী তিনি।

অন্যান্য ভাষার তুলনায় আদিবাসী সিনেমা কতটা এগিয়েছে?এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,আদিবাসী সিনেমা আগের থেকে  অনেক বেশি উন্নতি সাধন করেছে। এদিন সিনেমার উদ্বোধনী অনুষ্ঠানে সিনেমার নির্মাতা ও নির্দেশক সহ কলাকুশলী এবং প্রচুর দর্শক উপস্থিত ছিলেন।আদিবাসী সিনেমার উন্নয়নে তিনি সাধ্যমতো চেষ্টা করবেন বলে জানান।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...