Tuesday, May 19, 2026

কালভার্ট ভেঙে রেললাইনের উপরে মুখ থুবড়ে পড়ল বাস! রাজস্থানে ম.র্মান্তিক পরিণতি ৪ জনের

Date:

Share post:

নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্ট ভেঙে রেললাইনের (Rail Line) উপরে মুখ থুবড়ে পড়ল বাস (Bus)। মর্মান্তিক পরিণতি যাত্রীদের। রবিবার রাতে ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়ে একটি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ১২ যাত্রী। রবিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানে (Rajasthan) র দৌসা জেলায়। জয়পুর-দৌসা ২১ নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনা।

জানা গিয়েছে, হরিদ্বার থেকে উদয়পুরে আসছিল বাসটি। কমপক্ষে ৩০ জন যাত্রী ছিল বাসে। মধ্যরাতে দৌসা কালেকটরেট সার্কেলের কাছেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কালভার্ট ভেঙে নীচের রেললাইনে মুখ থুবড়ে পড়ে। এদিকে যাত্রীদের চিৎকার শুনতে পেয়েই ছুটে যান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে যান এসডিএমও। ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের চিকিৎসার জন্য আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই কালভার্টে ধাক্কা মারে এবং রেললাইনের উপরে পড়ে যায়। প্রায় ৫০ ফুট উচ্চতা থেকে নীচে আছড়ে পড়ে বাসটি। দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ-প্রশাসন আসে। আহত ২৮ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

 

 

 

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...