Thursday, May 7, 2026

আজব! বাচ্চা হয় কীভাবে? প্র্যাকটিকাল করে বুঝিয়ে দিন, যুবকের কু.মন্তব্যের ক.ড়া জবাব শিক্ষিকার

Date:

Share post:

সালোকসংশ্লেষ সম্পর্কে অনলাইনে ক্লাস নিচ্ছিলেন শিক্ষিকা। ক্লাসে পড়ানো থেকে প্রশ্নোত্তর পর্ব, সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু তাল কাটল এক যুবকের অত্যন্ত অশালীন মন্তব্যে। অনলাইন ক্লাসের ভিডিওর কমেন্ট সেকশনে একটি অশালীন মন্তব্য করে ওই যুবক।সে লেখে, প্র্যাকটিকাল ক্লাস করে জনন প্রক্রিয়া বুঝিয়ে দিতে!

রক্ষিতা সিং নামে ২৩ বছর বয়সি ওই শিক্ষিকা গত ৪ বছর ধরে নিট পরীক্ষার্থীদের পড়াচ্ছেন। সারা দেশ থেকেই বিভিন্ন ছাত্রছাত্রীরা তাঁর ভিডিও দেখে, কিছু প্রশ্ন থাকলে জানতে চায়। কিন্তু সেদিন সালোকসংশ্লেষ পড়ানোর সময় এক ছাত্র হঠাৎ করেই লেখে, ‘বাচ্চা কী করে হয়, প্র্যাকটিক্যাল করে বুঝিয়ে দিন।’ বিষয় বহিৰ্ভূতভাবে এমন মন্তব্যে মোটেও দমে যাননি তিনি। বরং পাল্টা ওই যুবককে এমন জবাব দিয়েছেন তিনি, যাতে রীতিমতো খুশি নেটিজেনরা। তাঁরা বলছেন, বেশ হয়েছে! চুপ করে এড়িয়ে না গিয়ে সঙ্গে সঙ্গে তিনি লেখেন, ‘মাকে দিয়ে করিয়ে নে। মা-ই তো করেছেন। দেখ বাবা, আমার তো বিয়ে হয়নি। আমার তো প্র্যাকটিক্যাল করার অভিজ্ঞতা নেই। মা করেছেন, তাঁকেই জিজ্ঞাসা কর।

আরও পড়ুন- বি.ভেদের রাজনীতি এবং বিমা.তৃসুলভ আচরণের জন্য বিজেপিকে একহাত নিলেন কুণাল

শিক্ষিকার ওই পোস্টে অনেকেই ধন্য ধন্য করছেন। নেটিজেনরা পুরো ঘটনা শোনার পর রক্ষিতাকেই সমর্থন জানিয়েছেন। তাঁরা বলেছেন, ওই শিক্ষিকা যা করেছেন, একদম ঠিক করেছেন।

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...