Sunday, March 22, 2026

পুজো শেষে কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে নতুন উৎসবের শুরু!

Date:

Share post:

পুজো শেষ, একরাশ মন খারাপ জমাট বেঁধেছে বুকের মাঝে। শীতের হালকা মেজাজে পিঠে পুলির ঘ্রাণ নাকে আসার আগেই নাটকের উৎসবে (Theatre Festival) মাততে চাইছে বঙ্গবাসী। সময়ের চাহিদা মেনে সাংস্কৃতিক পরিমণ্ডলে এবার নেতাজী নগর সরস্বতী নাট্যশালা (Netaji Nagar Saraswati Natyashala)এবার তাদের সপ্তম বর্ষের সরস্বতী নাট্যোৎসব ২০২৩-এর আয়োজন করেছে । আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর অর্থাৎ দক্ষিণ কলকাতার মুক্তাঙ্গন রঙ্গালয়ে এই উৎসব। কলকাতা তো থাকছে সঙ্গে অন্যান্য জেলা মিলিয়ে মোট ৮টি নাটক মঞ্চস্থ হতে চলেছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ নৃত্য, নাটক, সঙ্গীত ও দৃশ্যকলা অ্যাকাডেমির সদস্য সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় (Haimanti Chatterjee), EZCC-এর প্রশাসনিক অধিকর্তা সহ অন্যান্যরা।

রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নাট্যদল নবদ্বীপ সায়ক, শান্তিপুর সাংস্কৃতিক , নটসেনা, কলকাতা প্রেক্ষাপট, অঙ্গন নাট্য সংস্থা , শ্যামবাজার নাট্য চর্চা কেন্দ্র , সংকেত দ্য থিয়েটার গ্রুপ এবং ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী এই নাটকের উৎসবে অংশ নেবে। প্রতিদিনের টিকিট মূল্য ১০০ টাকা। শনিবার সাড়ে ৬টা থেকে অনুষ্ঠান শুরু হবে। তৃতীয়দিন অর্থাৎ ১৯ নভেম্বর দুপুর ৩ টে থেকেই নাট্যোৎসব শুরু। ঐদিন সন্ধ্যায় নাট্যব্যক্তিত্ব প্রকাশ ভট্টাচার্যকে সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হবে। আবার ২০শে নভেম্বর তপন থিয়েটারের তাপস জ্ঞানেশ সভাকক্ষে সন্ধ্যায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। থিয়েটারের মাঝেই নতুন প্রজন্মের জীবন- জীবিকার কথা আলোচনা করা হবে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় এই নাটকের উৎসব বলে জানিয়েছেন নাট্যদলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...