Saturday, March 14, 2026

কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠক করবে রাজ্য, নেতৃত্বে শোভনদেব চট্টোপাধ্যায়

Date:

Share post:

আগামী রবি মরসুমের আগে কৃষিক্ষেত্রে সারের বর্তমান অবস্থা নিয়ে রাজ্য সরকার পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সচিব ওঙ্কার সিং মিনার উপস্থিতিতে বৃহস্পতিবার নবান্ন থেকে প্রস্তাবিত এই ভার্চূয়াল বৈঠকে জেলার কৃষি আধিকারিকরা ছাড়াও বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য রাজ্যের চাহিদা অনুযায়ী সার না মেলায় তা দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ইতিমধ্যেই কেন্দ্রীয় রসায়ন ও সার মন্ত্রককে চিঠি দিয়েছেন। নবান্ন সূত্রের খবর, মুখ্যসচিব কেন্দ্রকে এই চিঠি লিখেছেন ১ নভেম্বর। তাতেই পরিষ্কার বলা হয়েছে, গত আগস্ট মাসে অনুষ্ঠিত আঞ্চলিক সম্মেলনে বাংলাকে ৫ লক্ষ মেট্রিক টন এনপিকে সার দেওয়ার কথা স্বীকার করেছিল কেন্দ্র। তা সত্ত্বেও নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য প্রয়োজনীয় সার তারা পাঠায়নি। এমনকী, অক্টোবর ও ডিসেম্বর মাসেই তাদের ৩ লক্ষ মেট্রিক টন এই সার পাঠানোর কথা ছিল। তাই প্রয়োজনীয় পরিমাণ সার যত দ্রুত সম্ভব পাঠানোর অনুরোধ জানিয়েছেন মুখ্যসচিব।

আরও পড়ুন- পর্যটনক্ষেত্রকে শিল্পের স্বীকৃতি, সবুজ সংকেত মন্ত্রিসভায়

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...