Monday, May 25, 2026

সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে কাকে দেখতে চান মহারাজ? জানালেন তিনি

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে ভারতীয় দল।একের পর এক ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে টিম ইন্ডিয়া। এবারের বিশ্বকাপে প্রথম দল হিসেবে শেষ চারে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার দল। তবে সেমিফাইনালে কাদের সঙ্গে ম্যাচ পড়বে তা এখনও পরিস্কার নয়। যদিও সৌরভ গঙ্গোপাদ্যায় জানিয়ে দিলেন ভারতের সামনে শেষ চারের লড়াইয়ে কাকে চান?

বৃহস্পতিবার কলকাতার যাদবপুর ক্যাম্পাসের মাঠে দিল্লি ক্যাপিটালসের অনুশীলনের ফাঁকে সৌরভ বলেন, “আমি চাই ভারত-পাকিস্তান খেলা হোক ইডেনে।” এখন প্রশ্ন হল, ভারত শীর্ষে থাকায় প্রথম সেমিফাইনালে খেলবে। সেক্ষেত্রে তো ম্যাচ হওয়ার কথা মুম্বইয়ের ওয়াংখেড়েতে। তবে ইডেনে কি করে সেমিফাইনাল খেলবে টিম ইন্ডিয়া? আসলে পাকিস্তান শেষ চারে উঠলে মুম্বই নয়, ম্যাচ হবে কলকাতায়। সেক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল হবে মুম্বইতে। তাই ভুল বলছেন না সৌরভ। দিল্লি ক্যাপিটালস মেন্টরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল হলে মানসিক চাপ পড়বে না? সৌরভ কিন্তু বললেন, “কিচ্ছু হবে না।”

টানা আট ম্যাচ জয়, এটা কি ভারতীয় দলকে আত্মতুষ্ট করে দিতে পারে? সৌরভের সটান জবাব, “আমি তো আটটা হেরে সেমিফাইনাল যেতে চাই না। তাই না? তাই এই সমস্ত সমস্যা হবে না।” মহম্মদ শামির বোলিং নিয়েও উচ্ছ্বসিত বাংলার মহারাজ। তিনি বলেন, “ও সেরা ফাস্ট বোলার।” দিল্লির অনুশীলনে এদিন দেখা গেল ঋষভ পন্থকে। চোট সারিয়ে তিনি এবারের আইপিএল-এ ফিরছেন।

পন্থের ফিটনেস নিয়ে সৌরভ বলেন, “ও সুস্থ হচ্ছে অনুশীলনে নামতে কিছুটা সময় লাগবে। তবে আইপিএল খেলবে।” বেশ কিছুটা সময় পন্থের সঙ্গে আলোচনা করতে দেখা যায় সৌরভকে। এই প্রসঙ্গে সৌরভ বলেন, “ও দলের ক্যাপ্টেন। তাই ওর সঙ্গে দলের ব্যাপারে কথা বললাম। নিলাম আছে। তাই ওর সঙ্গে আলোচনা করলাম।”

 

Related articles

আক্রান্ত কর্মীদের পাশে থাকার বার্তা! ইদের পরেই পথে নামছেন মমতা 

আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে ইদের পরেই এবার সশরীরে ময়দানে নামছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটের বাসভবনে উত্তর...

কাজে যোগ দেওয়ার ৪ দিনের মধ্যেই কারখানায় শ্রমিকের দেহ উদ্ধার, তদন্তে হোমিসাইড শাখা

কারখানার ভিতর এক শ্রমিকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার (Maniktala area of...

অভিনয়ের রাজকীয় স্বীকৃতি! পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

দীর্ঘ প্রতীক্ষার পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সোমবার রাষ্ট্রপতি ভবনের গণতন্ত্র মণ্ডপে আয়োজিত প্রথম ‘সিভিল ইনভেস্টিচার...

নজরে ইয়ালাম, স্পেনের বিশ্বকাপ দলে ব্রাত্য রিয়াল ফুটবলাররা

২০২৬ বিশ্বকাপের(FIFA World Cup )জন্য ঘোষিত হল স্পেনের( Spain) দল। রিয়াল মাদ্রিদ (Real Madrid) থেকে একজন ফুটবলারও সুযোগ...