Sunday, March 8, 2026

৪ ডিসেম্বর থেকে সংসদের শীতকালীন অধিবেশন, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত

Date:

Share post:

সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ৪ ডিসেম্বর থেকে, চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এবার ১৯ দিনে ১৫টি অধিবেশন বসবে। বৃহস্পতিবার টুইট করে একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট।

কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয়েছে, অধিবেশন চলাকালীন সরকার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য প্রস্তুত। ঘটনাচক্রে, অধিবেশন শুরুর আগের দিন ৩ তারিখ মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে। নতুন সংসদ ভবনে এটিই হবে প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন। সংসদের শীতকালীন অধিবেশন সাধারণত নভেম্বরে শুরু হলেও পাঁচ রাজ্যের নির্বাচনের কারণে এবার তা ডিসেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে। এই অধিবেশনেই ভারতীয় দণ্ডবিধি সংক্রান্ত তিনটি বিল পাশ করানোর চেষ্টা করবে সরকার। এর পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলও পেশ করা হবে। এই বিলগুলি বাদল অধিবেশনে পেশ করা হলেও বিরোধী দলগুলির চাপে তা নিয়ে এগোতে পারেনি কেন্দ্র। দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সমতুল্য করতে চায় সরকার। বর্তমানে তাঁরা সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমান মর্যাদা ভোগ করেন। নির্বাচন কমিশনারদের পদে অবনমনের অভিযোগ তুলে এই নিয়েও আপত্তি তুলেছেন বিরোধীরা। এবারের সংসদ অধিবেশনে সেদিকে নজর থাকবে গোটা দেশের।

 

spot_img

Related articles

T20 WC: মোদি গড়ে ফাইনালে ম্যাচে টিকিটের কালোবাজারি, আটক ২

রবিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনালে ( T20 World Cup final)। সাম্প্রতিক সময়ে ভারতে আইসিসির ইভেন্ট থাকলেই তার ফাইনাল...

রাষ্ট্রপতি সফর নিয়ে কী পদক্ষেপ করেছিল রাজ্য প্রশাসন? মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব স্বরাষ্ট্র মন্ত্রকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফর নিয়ে রাজ্য প্রশাসনের চিঠি প্রকাশ করে দেওয়ার পরে এবার রিপোর্ট চাইল স্বরাষ্ট্র মন্ত্রক (Home...

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, কালো পোশাকে হাতা-খুন্তি নিয়ে অভিনব মিছিল মহিলা তৃণমূলের

গ্যাস নেই রান্না নেই - মোদি সরকারের বিরোধিতায় আন্তর্জাতিক নারী দিবসে (international Women's Day) অভিনব প্রতিবাদ তৃণমূল মহিলা...

রবিবাসরীয় দুপুরে ধর্নামঞ্চে হাজির অভিষেকের ছেলে-মেয়ে, পরম স্নেহে জড়িয়ে ধরলেন মমতা

এসআইআরের (SIR) নাম করে ৬০ লক্ষ মানুষের নাম ডিলিট করা হয়েছে, প্রতিবাদে ধর্মতলায় ধর্না দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা...