Thursday, May 14, 2026

এক সপ্তাহও কাটল না! ফের পাকিস্তানে খ.তম আরও ১ জ.ঙ্গি, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ফের প্রাণ গেল লস্কর-ই-তৈবার আরও এক শীর্ষ জঙ্গির। পাকিস্তান পুলিশ সূত্রে খবর, নিহত জঙ্গির নাম আক্রম খান গাজি (Akram Khan Gazi)। পাকিস্তানের (Pakistan) খাইবার পাখতুনখাওয়ায় বাইকে চেপে আসা অজ্ঞাত পরিচয় দুই আততায়ী গাজিকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। এরপরই তারা গা ঢাকা দেয় বলে খবর। গাজিকে নিয়ে গত ছয় দিনে দ্বিতীয় লস্কর জঙ্গি নিহত হল পাকিস্তানে। গত রবিবার খোয়াজা শাহিদ (Khawaja) নামে এক জঙ্গিকে কয়েকজন অজ্ঞাত পরিচয় যুবক অপহরণ করে। পরে পাকিস্তানের দখলিকৃত কাশ্মীর সীমান্তে তার গলা কাটা দেহ উদ্ধার হয়।

শাহিদের পাশাপাশি আক্রমের বিরুদ্ধেও ভারতে লাগাতার সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল। শাহিদ দুটি জঙ্গি অভিযানে নেতৃত্ব দিয়েছে বলে খবর ছিল। তবে ভারতে হামলা চালানোই ছিল গাজির প্রধান লক্ষ্য। ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, সেই ছিল জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার মূল রিক্রুটার অর্থাৎ, তার হাত ধরেই জঙ্গি দলে যোগ দিয়েছে বহু যুবক। কাশ্মীর উপত্যকায় হামলাকারী অনেক জঙ্গিরই মগজ ধোলাই করেছিল সে। সূত্রের খবর, লস্করের কেন্দ্রীয় নিয়োগ কমিটির অন্যতম সদস্য ছিল এই গাজি। ভারতের বিরুদ্ধে ঘৃণামূলক ভাষণ দেওয়ার জন্য কুখ্যাত ছিল সে।

তবে গাজির হত্যার ঘটনা শুধু লস্করের জন্য নয়, আইএসআই-এর জন্যও বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত রবিবারই, অপহরণ করা হয়েছিল লস্করের আরেক কমান্ডার খোয়াজা শহিদকে। ২০১৮ সালে জম্মু ও কাশ্মীরের সুনজাওয়ান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ছিল সে। পরে, পাক অধিকৃত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছেই এক জায়গায় তার মাথা কটা দেহ পাওয়া গিয়েছিল।

 

 

 

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...