Monday, May 25, 2026

ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া, প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর

Date:

Share post:

ইস্টবেঙ্গল ক্লাবে শোকের ছায়া। প্রয়াত ক্লাবের কর্মী নওয়াজ ধামালা বাহদুর। যিনি বেশি পরিচিত ছিলেন ‘বাহাদুর’ নামে। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৪১ বছর। বাহাদুরে প্রয়াণের শোকের ছাঁয়া ক্লাব তাঁবুতে। বাহাদুরের মৃত্যুর পরেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে বিবৃতি পাঠিয়ে শোকজ্ঞাপন করা হয়। ক্লাবের তরফে পরিবারের প্রতি সমবেদনা জানানো এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

দু’দশকেরও বেশি সময় ধরে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মী হিসাবে কাজ করেছেন বাহাদুর। একনিষ্ঠ ভাবে ক্লাবের সেবা করেছেন। সাংবাদিক, সদস্য থেকে ফুটবলার, সবার কাছেই পরিচিত এবং জনপ্রিয় ছিলেন নওয়াজ ধামালা বাহদুর। পুজোর ছুটিতে তিনি নেপালে নিজের বাড়িতে গিয়েছিলেন। কালীপুজোর পরে ইস্টবেঙ্গল ক্লাবে কাজে যোগ দেওয়ার কথা ছিল। সেটা আর হল না। এই ঘটনার পর গোটা ক্লাবে শোকের ছায়া। শোক প্রকাশ করা হয় ক্লাবের তরফ থেকেও। লাল-হলুদ সহকর্মী বাহাদুর এর প্রয়াণে আজ ইস্টবেঙ্গল মাঠে ইস্টবেঙ্গল ফুটবল স্কুল অফ এক্সসিলেন্সের তরফ থেকে শিক্ষার্থীরা নীরবতা পালন করেন।

আরও পড়ুন:‘রোহিত প্রথমে ভারতের অধিনায়ক হতে চাননি’, এক সাক্ষাৎকারে বললেন সৌরভ

Related articles

IPL: শেষ ম্যাচেও দিল্লির বিরুদ্ধে পরাজয়, হতাশাই প্রাপ্তি নাইটদের

সন্ধ্যায় রাজস্থানের জয়ে বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল। রাতে হার দিয়ে আইপিএল অভিযান শেষ করল কেকেআর(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে...

রাজ্যের সব প্রকল্পই অন্ধকারে! মানুষের পরিষেবা নিয়ে আশঙ্কায় মমতা

রাজ্যের একগুচ্ছ জনমুখী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, গত তিন...

ভোটের পরবর্তী হিংসায় ডায়মন্ড হারবারে মৃত্যু তৃণমূলের সোশ্যাল মিডিয়া কর্মীর, গভীর শোকপ্রকাশ মমতা-অভিষেকের

বিধানসভা নির্বাচন মিটলেও শান্ত হচ্ছে না বাংলা। ভোট-পরবর্তী হিংসার জেরে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারে প্রাণ হারালেন...

তিনি নন্দীগ্রামেরই, বুঝিয়ে দিয়ে জয়ের টার্গেট বেঁধে দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম থেকে দ্বিতীয়বার জয়ী হয়েও ভবানীপুরকে নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর...