Saturday, May 9, 2026

কাশ্মীর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি পালন করবেন মোদি

Date:

Share post:

দিওয়ালি উৎসব পালনের লক্ষ্যে সেজে উঠেছে গোটা দেশ। প্রায় প্রতি বছর এই দিনটি সীমান্তে দেশের সেনাবাহিনীর(Indian Army) সঙ্গে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এবারও সেনার সঙ্গে দিওয়ালি পালন করতে রবিবার জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে সেনার ১৯১ ব্রিগেডের সঙ্গে পালন করবেন দিওয়ালি উৎসব।

সেনার সঙ্গে দিওয়ালি পালনের সময় সেনার পোশাকেই দেখা যায় প্রধানমন্ত্রীকে। উৎসব পালনের পাশাপাশি দেশবাসীকে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করতে নানা বার্তাও দেন তিনি। এবারও তাঁর কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, গত বছর কার্গিলে সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি (Diwali) পালন করেছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। তার আগে ২০২১ সালের দিওয়ালিতে তিনি ছিলেন জম্মু ও কাশ্মীরের নৌশেরা সেক্টরে। ২০১৯ সালে রাজৌরি জেলা ও ২০১৮ সালে উত্তরাখণ্ডে উৎসব পালন করতে দেখা গিয়েছিল মোদিকে। আর এবার আখনুরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর। সেখান থেকে দেশবাসীকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন সেদিকেই নজর থাকবে গোটা দেশের।

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...