Saturday, May 30, 2026

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। একইসঙ্গে আরও ৫ জন বিধায়ক মন্ত্রী হিসেবে আজ শপথ পাঠ করলেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে (Brigade Parade Ground) মুখ্যমন্ত্রী-সহ আরও ৫ মন্ত্রীকে শপথ পাঠ করালেন রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi)।

২০৭ আসনে জয়লাভ করে এ বার রাজ্যের শাসনভার হাতে তুলে নেওয়ার পালা বিজেপির। মন্ত্রী হিসেবে শপথ নিলেন- বিধায়ক দিলীপ ঘোষ (Dilip Ghosh) (খড়্গপুর সদর), বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) (আসানসোল দক্ষিণ), বিধায়ক অশোক কীর্তনিয়া (Ashok Kirtania) (বনগাঁ উত্তর), বিধায়ক ক্ষুদিরাম টুডু (Kshudiram Tudu) (রানিবাঁধ), বিধায়ক নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) (মাথাভাঙা)। পাঁচ জনের মধ্যে বাঁকুড়া রানিবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু সাঁওতালি ভাষায় শপথ গ্রহণ করেন। যদিও এই মন্ত্রীরা কোন কোন দফতর পাচ্ছেন তা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন শুভেন্দু। এই প্রথমবার বাংলায় সরকার গঠন করেছে বিজেপি।

আরও পড়ুন : শ্যামাপ্রসাদের সহকর্মী নবতিপর মাখনলালকে সম্বর্ধনা, ব্রিগেডে বাংলার সিনে-সংস্কৃতি জগতের বিশিষ্টরা 

এদিন হুডখোলা গাড়িতে প্রধানমন্ত্রী এবং শমীক ভট্টাচার্যের সঙ্গে মঞ্চে আসেন শুভেন্দু। ২৫ বৈশাখ উপলক্ষ্যে মঞ্চে উঠেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। এরপর জাতীয় সঙ্গীত গেয়ে শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। রাজ্যপাল আর এন রবি (Governor R N Ravi) মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) শপথবাক্য পাঠ করান। বাংলাতেই শপথ নেন তিনি। সেই সময় ব্রিগেড মঞ্চে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)।

এছাড়াও ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি, হরিয়ানার মুখ্যমন্ত্রী নবাব সিং সাইনি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও উত্তর পূর্বের একাধিক মুখ্যমন্ত্রী। ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin Nabin), কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ান, সুনেত্রা পাওয়ারও।

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...