Wednesday, March 11, 2026

দীপাবলির উৎসবে মেতেছিল ভারতীয় দল, ছবি পোস্ট BCCI-এর

Date:

Share post:

রবিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত এবং নেদারল্যান্ডস। ইতিমধ্যেই গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে ভারত। রবিবার ম‍্যাচ কার্যত নিয়মরক্ষার। তবে তার আগে দীপাবলীর উৎসবে মাতলেন ভারতের তারকারা। যেই ছবি পোস্ট করেছে বিসিসিআই।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, বেঙ্গালুরুর টিম হোটেলে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে সেজে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রাহুল দ্রাবিড়রা। হাসি-মজাতেও মাততে দেখা যায়। একই রঙের পাঞ্জাবিতে আসায় শার্দূল ঠাকুর ও শুভমন গিলের সঙ্গে মজায় মাতেন ইশান কিষাণ। সঙ্গে ছিলেন ক্রিকেটারদের স্ত্রীরাও।

এরপরই দিওয়ালির বিশেষ উৎসব উপলক্ষ্যে হোটেলের তরফ থেকে জমজমাটি খাওয়াদাওয়ার ব্যবস্থা ছিল। তবে রোহিত-কোহলিদের ডায়েটে তো অধিকাংশই মানা! সেই কারণে খাবারের কাউন্টারে লেখা ছিল, “কাউন্ট দ্য মেমোরিজ, নট দ্য ক্যালোরিজ”। জিলিপি থেকে শুরু করে বিভিন্ন মুজ, ভারতীয় খাবার ছিল মেনুতে। তবে ম‍্যাচ থাকায় বুঝেশুনে খেয়েছেন ক্রিকেটাররা।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন:আজ বিশ্বকাপের ম‍্যাচে নামছে ভারত, নজরে বিরাটের শতরান

spot_img

Related articles

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...