Wednesday, March 18, 2026

দাঁড়িয়ে থেকে বাড়ির কালীপুজোর প্রস্তুতি মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজো। রবিবার, সকাল থেকেই ব্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ছাত্র অবস্থায় নিজের কালীঘাটের বাড়িতে কালীপুজো শুরু করেন সেই সময়ের লড়াকু ছাত্রনেত্রী মমতা (Mamata Bandopadhyay)। তারপরে রাজ্য রাজনীতির বহু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডেরও। কিন্তু বদলাইনি কালীঘাটের বাড়ির কালীপুজো।

প্রতিবারই সেখানে শাস্ত্র মেনে রীতি অনুযায়ী শ্যামা মায়ের আরাধনা হয়। মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সব তদারকি করেন। আজও সকাল থেকে তিনি ব্যস্ত পুজোর প্রস্তুতিতেঌ এবার অমাবস্যা তিথি শুরু হয়েছে দুপুরেই। ফলে সন্ধে নামতেই পুজো শুরু হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়িতে।

প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রীকে সাহায্য করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। গত কয়েক বছর ধরেই বাড়ির পুজোতে যজ্ঞে বসছেন তিনি। বাড়ির সব সদস্যদের নিয়ে অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকেন রাজ্যের নেতা-মন্ত্রীরা। রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন পেশার বৈশিষ্ট্যদের দেখা যায় মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয়। এবারও জমজমাট কালীঘাট হরিশ চ্যাটার্জি স্ট্রিট।

spot_img

Related articles

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...

ভোটার তালিকা থেকে ৬০ লক্ষ নাম বাদ কেন? জবাব চেয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূল

গত ২৮ ফেব্রুয়ারি যে তালিকায় নাম ছিল ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ভোটারের নতুন তালিকায় কমে দাঁড়িয়েছে...

তৃণমূলের তালিকা থেকে বাদ ৭৪: কেউ হতাশ, কেউ দিলেন হুমকি, কেউ আবার স্বস্তিতে

ঠিক যেন পরীক্ষার ফলাফল বেরোনো। প্রার্থী হওয়ার আবেদন তো প্রত্যাশী সকলেই করেছিলেন। কিন্তু কে যোগ্য, কার জন্য কোন...

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...