Saturday, March 14, 2026

আইনের পক্ষে জোর সওয়াল! নি.জ্জর খু.নে ফের মোদি সরকারকেই কাঠগড়ায় তুললেন ট্রুডো

Date:

Share post:

ভারতের সঙ্গে কোনওভাবেই লড়াই করতে চায় না কানাডা (Canada)। তবে মোদি সরকারের ভূমিকা যে একেবারেই না পসন্দ তা স্পষ্ট করে দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justine Trudeau)। তবে এমন পরিস্থিতিতে আইন মেনে চলার পক্ষেই সওয়াল করলেন তিনি। ভারত-কানাডা (Indo Canada) দ্বিপাক্ষিক সম্পর্কের জটিলতা বর্তমানে চরমে পোঁছে গিয়েছে। আর সেই প্রসঙ্গেই এদিন ট্রুডো বলেন, কানাডা সবসময় আইনের শাসনকে সমর্থন করেছে। আর সেকারণেই খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জর খুনের তদন্তে ভারতের সহযোগিতাও প্রার্থনা করলেন ট্রুডো।

তবে ভারত থেকে কানাডিয়ান কূটনীতিকদের দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মোদি সরকারের ভূমিকা নিয়েও সরব হন তিনি। অভিযোগ, গত কয়েক দিনে ৪০ জন কানাডিয়ান কূটনীতিক নয়াদিল্লির অনুরোধে ভারত ছেড়ে চলে গিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, বড় বড় দেশগুলি যদি এ ভাবে আন্তর্জাতিক আইন ভাঙতে শুরু করে, তবে এই পৃথিবী সকলের জন্য আরও ভয়ানক হয়ে উঠবে। তবে খালিস্তানি নেতা খুনের প্রসঙ্গে ট্রুডো বলেন, প্রথম থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে, কানাডার মাটিতে কানাডার এক নাগরিককে হত্যার সঙ্গে ভারত সরকারের এজেন্টরা জড়িয়ে আছেন। সে বিষয়ে আমরা ভারতের সঙ্গে কথা বলি এবং কঠোর পদক্ষেপের দাবি জানাই। আমেরিকা-সহ আমাদের মিত্র দেশগুলিকে এ বিষয়ে আমরা বললেও এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি।

এরপরই কানাডার প্রধানমন্ত্রী জানান, ভারতের সঙ্গে দ্বন্দ্বের পথে হাঁটতে চায় না কানাডা বরং ভারতের সঙ্গে মিলিতভাবে এই খুনের তদন্ত হোক। যদিও খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনে ভারতের ভূমিকা রয়েছে কিনা, সেই নিয়ে এখনও কোনও প্রমাণ পেশ করতে পারেননি ট্রুডো।

 

 

 

 

spot_img

Related articles

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...