Thursday, May 28, 2026

শিশু দিবসে শুভেচ্ছা বার্তা মমতা – অভিষেকের

Date:

Share post:

শিশু দিবস (Children’s day) উপলক্ষে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, শিশুরাই আশার আলো, শিশুরাই ভবিষ্যতের আলোকবর্তিকা। শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee)।পাশাপাশি জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষ্যে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানান মমতা।

আজ রাজ্যের সর্বত্রই শিশু দিবস পালন করা হচ্ছে। বিভিন্ন স্কুলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিশুদের মানসিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের জন্য বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করা হয়েছে। ১৯৬৪ সালের ২৭ মে ভারতের প্রথম প্রধানমন্ত্রী মৃত্যুর পর শিশুদের প্রতি স্নেহ ও ভালোবাসার জন্য ঠিক হয় ১৪ নভেম্বর তাঁর জন্মদিনে ভারতে পালিত হবে শিশু দিবস। পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়। ১ জুন পালিত হয় আন্তর্জাতিক শিশু দিবস। এদিন শিশুদের সঙ্গে ছবি পোস্ট করে ‘চিলড্রেন্স ডে’র শুভেচ্ছা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Related articles

আইনি যুদ্ধ অব্যাহত, ভিনেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে WFI

ভারতীয় কুস্তি ফেডারেশন (The Wrestling Federation of India) সঙ্গে ভিনেশ ফোগাটের(Vinesh Phogat) লড়াই যেন শেষ হচ্ছে না। কুস্তির...

সমস্যার কথা বলাতেই চক্ষুশূল! CAB-র বিরুদ্ধে বিস্ফোরক সৌরাশিস

বিতর্কে সরগরম সিএবি(CAB)। কর্তাদের বয়স বিতর্কের মধ্য়েই এবার কোচ নিয়োগ নিয়েও তোলপাড় বঙ্গ ক্রিকেট। বুধবার রাতেই সিনিয়র দল...

বাতিল আগাম জামিন! ত্বিশা মৃত্যুকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার শাশুড়ি গিরিবালা 

মধ্যপ্রদেশে ত্বিশা শর্মার রহস্যমৃত্যু মামলায় নাটকীয় মোড়। দীর্ঘ আইনি লড়াই ও উচ্চ আদালতের কড়া অবস্থানের পর অবশেষে গ্রেফতার...

আক্রান্ত কর্মীদের হয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত

আক্রান্ত কর্মীদের হয়ে নিমতা থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Sougata Ray)। তাঁকে উদ্দেশ্য...