Saturday, April 4, 2026

ভাইফোঁটার পরেই বৃষ্টি, জানিয়ে দিল হাওয়া অফিস!

Date:

Share post:

নির্বিঘ্নে কেটেছে কালীপুজো, যদিও বৃষ্টি (Rain) বিঘ্নিত ভাইফোঁটার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Alipore Weather Department)। দীপাবলির রাত থেকে উত্তরে হাওয়া বইতে শুরু করেছে আর তাতেই শীতের আমেজ উপভোগে ব্যস্ত বাঙালি। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির (No Rain in North Bengal) কোনও সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের জন্য দুঃসংবাদ। বৃহস্পতি- শুক্রবারেই বৃষ্টি ভিজতে চলেছে কলকাতা ও শহরতলীর বিভিন্ন জেলা। বুধবার উপকূলে বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

সকাল থেকে রোদের তাপ থাকলেও দুপুর গড়াতেই আবহাওয়া বদলাচ্ছে। বিকেলের দিকে বেশ শীত শীত অনুভূতি সোয়েটার মাফলার জড়াতে বাধ্য করছে।আজ সকাল থেকে মেঘলা আকাশ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বাড়ার কারণে, সাময়িক ভাবে কয়েক দিনের জন্য উধাও হতে পারে রাতের হিমেল আমেজ। ভাই ফোঁটার পরের দিনেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং নদীয়াতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ বদল হওয়ার সম্ভাবনা নেই বরং শীতের আমেজ ক্রমশ বাড়তে থাকবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...