Monday, May 4, 2026

বিশ্বকাপের মেজাজে মায়ানগরী, ওয়াংখেড়ে আর ক্রিকেট মিশছে আরবসাগরের তীরে!

Date:

Share post:

মুম্বই শহরটা (Mumbai City) প্রতিমুহূর্তে বলিউডের ঝা চকচকে গ্ল্যামারের জন্য শিরোনামে উঠে আসে। বাণিজ্য নগরী ব্যবসায়ীদের আবাসস্থল হিসেবেও বিশেষ পরিচিত। এহেন বি টাউনের ছবিটা বদলে গেল সোমবার রাতেই। রোহিত (Rohit Sharma), বিরাট(Virat Kohli), শুভমনরা (Shubhman Gill) মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) পৌঁছতেই ওয়াংখেড়ে আর ক্রিকেট মিলেমিশে গেল আরবসাগরের তীরে। উন্মাদনার পারদে টগবগ করে ফুটছে শহরের সেলিব্রেটি থেকে বিজনেস টাইকুনরা। বুধবার চলটি বিশ্বকাপের (CWC 2023) প্রথম সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) ম্যাচ। নিজেদের অস্ত্রে শান দিতে ব্যস্ত দুই দলের ক্রিকেটাররা। মুম্বাই পৌঁছেই পিচ পরিদর্শন করলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।

দীপাবলির রাত কাটিয়ে যেন আড়মোড়া ভাঙার সুযোগ পেল না মুম্বই। এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede stadium) এক যুগ আগে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দল। এবার অবশ্য ফাইনাল নয়, এই মাঠে সেমিফাইনাল জিতে কৃতিত্বের পথে পা বাড়ানোর সুযোগ রোহিত বাহিনীর। নিউজিল্যান্ড কঠিন টিম, হঠাৎ করে বিস্ফোরণ ঘটাতে পারে। তবুও কিউয়িদিয়ে জন্য বাজি ধরার লোক হাতেগুনেও মিলছে না। কারণ বিপক্ষের আগুনে জল ঢালতে তৈরি কয়েকটা নাম – রোহিত, বিরাট, শুভমন, শ্রেয়স, বুমরা, কুলদীপ, শামি। তালিকাটা এখানে শেষ নয়, বরং লিখতে থাকলে থেমে যাওয়া মুশকিল হবে। ঠিক যেভাবে খেলার মাঠে অপ্রতিরোধ্য টিম ইন্ডিয়া সেভাবেই প্রার্থনা আর শুভকামনার বন্যা, মুম্বই থেকে শুরু হয়ে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। ওয়াংখেড়ে আর ইডেন ক্রিকেটের জন্য জীবন বাজি রাখতেও প্রস্তুত। ভারতের খেলা হলে তো কথাই নেই। কিউয়িদের বিরুদ্ধে রোহিত শর্মা-বিরাট কোহলিদের ম্যাচের জন্যও তাই। এখনও পর্যন্ত খবর , আগামিকাল দুই দলই তাদের প্রথম একাদশে বিশেষ কোন পরিবর্তন করছে না। ভারতীয় দলের কোচ জানিয়েছেন এই মুহূর্তে যে ফর্মে রয়েছে টিম ইন্ডিয়া, তাতে নতুন করে শেখানোর কিছু নেই শুধু এই মানসিকতাকে আগামী দুটো ম্যাচের জন্য ধরে রাখতে হবে। চনমনে ভারতীয় দলের এবারের বিশ্বকাপের আরও কাছে পৌঁছে যাওয়া দেখতে মুখিয়ে মুম্বই।

Related articles

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...

আজ ২৯৩ কেন্দ্রে ভোট গণনা, এক যাত্রায় পৃথক ‘ফল’তা

নীলবাড়ি দখলের লড়াইয়ে জিতবে কে, উত্তর মিলবে আজ। দু-দফায় বাংলার বিধানসভা নির্বাচন পর্ব (West Bengal assembly election) মোটামুটি...

মধ্যরাতে রাজ্য জুড়ে দলের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

জেলায় জেলায় লোডশেডিং করার চেষ্টা চলছে, স্ট্রং রুম গুলোতে কিছু সময় অন্তর বন্ধ হয়ে যাচ্ছে সিসিটিভি - মধ্যরাতে...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
55 এগিয়ে
বিজেপি
61 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে