Saturday, May 16, 2026

নৈহাটিতে বড়মার কাছে পুজো অভিষেকের, করলেন আরতি

Date:

Share post:

সকালেই জানা গিয়েছিল নৈহাটিতে বড়মার কাছে পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Banerjee)। সেইমতো মঙ্গলবার দুপুরে নৈহাটি(Naihati) গিয়ে বড়মাকে দর্শন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পাশাপাশি বড়মার আরতি করতেও দেখা গেল তাঁকে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পাশাপাশি উপস্থিত ছিলেন পার্থ ভৌমিক, ব্রাত্য বসুর মতো নেতৃত্বদের।

এই বছর শতবর্ষ উদযাপন হচ্ছে নৈহাটির বড়মার। গত এক বছর ধরে চলছে তার প্রস্তুতি। নতুন মন্দির তৈরির পাশাপাশি সেখানে প্রতিষ্ঠা করা হয়েছে নতুন বিগ্রহ। এদিন নৈহাটি পৌঁছে প্রথমে বড়মার মাটির প্রতিমায় পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর বড়মার নবনির্মিত মন্দিরে প্রবেশ করে দর্শন করেন বড়মায়ের নতুন কষ্টিপাথরের মূর্তি। আঁটসাঁট নিরাপত্তার নিরাপত্তার মধ্যে মায়ের প্রতিমার সামনে বসে পুজোয় অংশ নেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। উল্লেখ্য, লক্ষ্মীপুজোর পরের দিন নৈহাটি রেল স্টেশন সংলগ্ন অরবিন্দ রোডে বড়মার নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটনে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেদিন তিনি যেতে না পারলেও পাঠিয়েছিলেন শুভেচ্ছাপত্র। এবার সশরীরে সেখানে পুজো দিলেন তৃণমূলের জনপ্রিয় নেতা।

Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...