Saturday, March 14, 2026

ক্রিকেটজীবনের ১০০তম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শামি হতে পারেন রোহিতের তুরুপের তাস

Date:

Share post:

বিশ্বকাপ সেমিফাইনালে মাইলফলকের দোরগোড়ায় দাঁড়িয়ে মহম্মদ শামি। নিশ্চয়ই ভাবছেন কী সেই মাইলফলক? বুধবার নিউজাল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই সেঞ্চুরি করবেন বাংলার জোরে বোলার। বিশ্বকাপে দুরন্ত ফর্মে থাকা শামির চোখ ১০১-এ। দেশকে ফাইনালে তুলতে চান তিনি।

গত রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯৯তম এক দিনের ম্যাচ খেলেছিলেন শামি। বুধবার বিশ্বকাপের সেমিফাইনাল তাঁর ক্রিকেটজীবনের ১০০তম এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।
এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ১৬টি উইকেট নিয়েছেন শামি। দু’বার ৫ উইকেট পেয়েছেন। এক দিনের ক্রিকেটে জীবনের সেরা বোলিং করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই এখন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি।

বুধবার ওয়াংখেড়েতেও তিনি রোহিত শর্মার তুরুপের তাস হতে পারেন। বাংলার জোরে বোলার নিশ্চিত ভাবে চেষ্টা করবেন নিজের ১০০তম এক দিনের ম্যাচকে স্মরণীয় করে রাখতে।

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...