Monday, May 4, 2026

কাউন্টডাউন শুরু, বিশ্বকাপের সেমিফাইনালে না.শকতা? হু.মকি মেসেজ ঘিরে তু.লকালাম

Date:

Share post:

কাউন্টডাউন শুরু। আর মাত্র কয়েক ঘণ্টা। তার পরই হাই ভোল্টেজ সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া । মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। খেলা শুরুর মুখে হঠাৎই এল হুমকি মেসেজ। ম্যাচ চলাকালীন গ্যালারিতে নাশকতার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যা দেখে কপালে চিন্তার ভাঁজ পড়েছে মুম্বই পুলিশের।

অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এক্স হ্যান্ডেল লিখেছে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচ চলাকালীন ওয়াংখেডে স্টেডিয়ামে ন্যাক্কারজনক ঘটনা ঘটবে। হুমকি পোস্টে ওই ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র, হ্যান্ড গ্রেনেড ও বুলেট হাত দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে।
এই হুমকি পোস্ট পাওয়া মাত্রই তদন্তে নেমেছে মুম্বই পুলিশ। স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করা হয়েছে। হুমকি পোস্ট করা ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সেমি ফাইনাল ঘিরে পারদ চড়তে থাকায় এদিন সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে ভিড় জমতে শুরু করেছে। ম্যাচ দেখতে রাজনীতি ও সিনেমা জগতের একাধিক সেলিব্রেটি আসতে পারেন বলে খবর। তাই কোনও রকমের ঝুঁকি নিতে নারাজ মুম্বই পুলিশ। কার্যত গোটা স্টেডিয়াম ঘিরে রেখেছেন উর্দিধারীরা।

এদিন সকালে ওয়াংখেডেতে হামলার হুমকির কথা জানিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুম্বই পুলিশ। তবে কাউকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্টেডিয়াম চত্বর ছাড়াও বিমানবন্দর, রেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Related articles

গণনার প্রথম ঘণ্টা পার, দেখে নিন জেলাভিত্তিক প্রাথমিক ট্রেন্ড 

২৯৩ বিধানসভা আসনের জন্য সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম এক ঘন্টা শেষে প্রাথমিক ট্রেন্ড কী...

আজ বাংলার রায়: কোন জেলার কোন গণনাকেন্দ্রে কোন বিধানসভার গণনা, জানুন বিস্তারিত

বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (WBLA 2026) ফলপ্রকাশ হবে আজ। সোমবার সকাল থেকে শুরু হয়েছে গণনা। ৭৭টি কেন্দ্রে ২৯৩...

পোস্টাল ব্যালট দিয়ে রাজ্যে ভোট গণনা শুরু, ইভিএম খোলা হবে সাড়ে আটটার পরে 

শুরু হল বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। নির্বাচন কমিশন (ECI) যেমন আগে জানিয়েছিল সেই মতো পোস্টাল ব্যালট দিয়েই...

আজ অসম-তামিলনাড়ু-কেরল-পুদুচেরিতে ভোটগণনা

বাংলার বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন দেশের অন্যান্য তিন রাজ্য অসম-তামিলনাড়ু-কেরল এবং এক কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গণনা...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293 পুনঃ নির্বাচন কেন্দ্রঃ 1
টি এম সি
108 এগিয়ে
বিজেপি
144 এগিয়ে
কংগ্রেস
3 এগিয়ে
বামফ্রন্ট
2 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
2 এগিয়ে