Saturday, March 21, 2026

শহরের বেসরকারি কলেজের হস্টেল থেকে ছাত্রীর দেহ উদ্ধার

Date:

Share post:

ফের শহরের এক কলেজের হোস্টেলে ছাত্রীর রহস্য মৃত্যু। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত ছাত্রীর নাম সাবানা, তিনি বোকারোর বাসিন্দা। হেরিটেজ কলেজে বিএ অনার্সের ছাত্রী ছিলেন সাবানা। আনন্দপুরে কলেজের হস্টেলেই থাকতেন ওই ছাত্রী।

জানা গিয়েছে সহপাঠী রুম মেট ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে। বুধবার সকাল সাড়ে ৮টা নাগাদ হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা-ই করেছেন ওই ছাত্রী।

ইতিমধ্যেই কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের তরফে পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তদন্তের জন্য মৃত ছাত্রীর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে কললিস্ট, মেসেজ।

Related articles

“স্ত্রী মানে গৃহপরিচারিকা নন”, দাম্পত্যের সংজ্ঞা বদলেছে: স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের

জেন জি-র যুগে দাঁড়িয়েও যাঁরা ভাবেন সংসার সামলানো আর রান্নাবান্না শুধুমাত্র স্ত্রীর একার দায়, তাঁদের সপাটে জবাব দিল...

কোথায় রক্ষণাবেক্ষণ: ডবল ইঞ্জিন বিহারে ভেঙে পড়ার মুখে বিক্রমশিলা সেতু

বিজেপি (BJP) জোট রাজ্য বিহারে (Bihar) গঙ্গার উপর নির্মিত অন্যতম গুরুত্বপূর্ণ বিক্রমশিলা সেতুতে (Vikramshila Bridge) ধরা পড়েছে গুরুতর...

হর্ষিতের পর আকাশদীপের চোট, নাইটদের দুশ্চিন্তার মাঝেই কেকেআরের বোলিং ব্যাটন বৈভাবের হাতে! 

নিজেদের পেস বোলিং বিভাগকে যতটা শক্তিশালী করার চিন্তাভাবনা করেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), টুর্নামেন্ট শুরুর এক...

মঙ্গল থেকেই ঝোড়ো প্রচার শুরু অভিষেকের, ২৫ মার্চ নন্দীগ্রামে কর্মিসভা

বিধানসভা নির্বাচন ঘোষণার আগে থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ জনসভা-রোড শো করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...