Saturday, March 14, 2026

চাপে পড়েও কিউইদের বিরুদ্ধে দুরন্ত জয়, ফাইনালে পৌঁছে কী বললেন ভারত অধিনায়ক?

Date:

Share post:

গতকাল ওয়াংখেড়ে স্টেডিয়ামে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত জয় পায় ভারতীয় দল। সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ৭০ রানে হারিয়ে ফাইনালে রাস্তা পাকা করেন রোহিত শর্মা-বিরাট কোহলি। তবে একটা সময় ম‍্যাচ চলে যায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে। তবে শেষমেশ জয় পেয়ে উচ্ছ্বসিত ভারত অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, আগের ৯টি ম্যাচে যে কাজ করেছেন সেটা বজায় রেখেই সেমিফাইনালে জয় এসেছে।

এই নিয়ে ম‍্যাচের শেষে ভারত অধিনায়ক বলেন,”আমরা যখন চাপে পড়েছিলাম তখন জানতাম যে আমাদের আস্তিন থেকে কিছু একটা বার করতেই হবে। যা যা দরকার সবই চেষ্টা করেছিলাম। অসাধারণ বল করল শামি। প্রথম পাঁচ-ছ’জন ব্যাটার খুবই ভাল খেলল। সুযোগটা দারুণ ভাবে কাজে লাগাল। আলাদা করে আমি শ্রেয়সের কথা বলব। ওকে নিয়ে আমি খুশি। সামনে থেকে সাহসী ব্যাট করেছে শুভমন। দুর্ভাগ্যবশত আজ মাঝে ওকে সাজঘরে ফিরতে হয়েছিল। কোহলিকে নিয়ে আর আলাদা করে কী বলার রয়েছে। একটা মাইলফলক ছুঁল। সব মিলিয়ে, আমি ব্যাটিং নিয়ে খুশি।”

এরপরই রোহিত বলেন,” বলব না যে আমাদের কোনও চাপ ছিল না। কিন্তু প্রত্যেকে দলকে জেতানোর আপ্রাণ চেষ্টা করেছে। প্রথম ন’টা ম্যাচে যে কাজ করেছিলাম সেটাই আজও করেছি। ভাল লাগছে দেখে যে আমাদের পরিকল্পনা কাজে লেগেছে। আরও আগে ম্যাচটা শেষ করে ফেলা উচিত ছিল আমাদের। সুযোগ আমাদের কাছে এসেছিল। কিন্তু সেটা আমরা তখন কাজে লাগাতে পারিনি। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে আমাদের।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...