Tuesday, June 23, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। বুধবার সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ম‍্যাচে একাই ৭ উইকেট শামির। শতরানের ইনিংস বিরাট কোহলি-শ্রেয়স আইয়রের।

২) বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৫০ তম শতরান করেন বিরাট কোহলি। রেকর্ড গড়লেন সেই সচিন তেন্ডুলকরের সামনে। ৫০তম শতরানের পর উচ্ছ্বাসে ফেটে পরলেন কোহলি। বললেন, গ্যালারিতে সচিন পাজি ছিলেন। সেই মুহূর্তে কেমন অনুভূতি হচ্ছিল, এটা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। গ্যালারিতে আমার জীবনসঙ্গী ছিল।

৩) বিরাট কোহলি শতরান করতেই দেখা যায় তিনি সচিন তেন্ডুলকরকে প্রণাম জানাচ্ছেন। উঠে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় সচিনকেও। এরপরই সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন, প্রথম দর্শনে পা ছুঁয়েছিলে। হাসি থামাতে পারিনি। পরে তুমি আমার মন জয় করেছো।

৪) ওয়াংখেড়েতে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ দেখতে আসেন ডেভিড বেকহ্যাম। সচিন তেন্ডুলকরের সঙ্গে রয়েছেন তিনি। দুই দলের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায় বেকহ্যামকে। ম‍্যাচ শুরুর আগে ভারতীয় দলকে ফুটবল নিয়ে গা ঘামাতে দেখে মাঠে নেমে পড়লেন বেকহ্যাম।

৫) নিউজিল্যান্ডের বিরুদ্ধে একাই নিলেন সাত উইকেট। আর এরপরই উচ্ছ্বাসে ভাসলেন মহম্মদ শামি। সুযোগের অপেক্ষা করছিলাম। খুব বেশি সাদা বলের ক্রিকেট খেলার সুযোগ পাইনি। তবে সুযোগ পেলে কাজে লাগানোর চেষ্টা করি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...