Sunday, March 15, 2026

সিন্ধ্রিয়া বিশ্বাসঘাতক: মধ্যপ্রদেশে প্রচারে গিয়ে তোপ প্রিয়াঙ্কার

Date:

Share post:

মধ্যপ্রদেশের শেষ বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয় পেলেও জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়ার বিশ্বাসঘাতকতায় বর্তমানে সেখানে বিজেপি সরকার। পাঁচ বছর পর ফের নির্বাচন হচ্ছে মধ্যপ্রদেশে। সেখানেই নির্বাচনের শেষ দিনের প্রচারে গিয়ে ‘বিশ্বাসঘাতক’ জ্যোতিরাদিত্য সিন্ধ্রিয়াকে আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তার ভাষণে বারবার ঘুরে ফিরে এলো দলবদলু, প্রতারক, অহংকারী, বিশ্বাসঘাতক শব্দগুলি।

মধ্যপ্রদেশের দাতিয়ায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘উত্তরপ্রদেশে আমি সিন্ধ্রিয়ার সঙ্গে কাজ করেছি। তাঁর উচ্চতা কম। কিন্তু, অহংকারে জুড়ি মেলা ভার। কর্মীদের তাঁকে ‘মহারাজ’ বলে সম্বোধন করতে হত। নাহলে কোনও সমস্যার সমাধান হত না। উনি গোয়ালিয়র ও চম্বলের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। ওঁর জন্যই কংগ্রেস সরকারের পতন হয়েছে।’ এর পাশাপাশি নির্বাচনী প্রচারে বিশ্বাসঘাতক সিন্ধ্রিয়াকে যোগ্য জবাব দেওয়ার জন্য রাজ্যবাসীর কাছে আবেদন জানান প্রিয়াঙ্কা। একই সঙ্গে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকেও আক্রমণ শানাতে ছাড়েননি তিনি।

এদিন সলমন খানের ‘তেরে নাম’ সিনেমার উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এর আগে কর্ণাটকের ভোটের প্রচারে ‘ক্রাই পিএম’ বলে প্রধানমন্ত্রীকে বিঁধেছিলেন তিনি। এদিন প্রিয়াঙ্কার কটাক্ষ, দেশে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী নিজের যন্ত্রণা নিয়েই সর্বদা কাতর থাকেন। কর্ণাটকেও কে, তাঁকে কত অপশব্দ বলেছে, সেই খতিয়ান বলে বেড়াতেন। তেরে নাম সিনেমায় শুরু থেকে শেষপর্যন্ত সলমন কেঁদেই গিয়েছিলেন। মোদির ক্ষেত্রেও তাই। মোদিকে নিয়ে এখন ‘মেরে নাম’ সিনেমা কেউ বানিয়ে ফেলতে পারে।

spot_img

Related articles

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...