Thursday, April 2, 2026

শাহরুখের মন্নতে বেকহ্যাম! মধ্যরাতে বিশেষ পার্টি

Date:

Share post:

তিন দিনের বিশেষ সফরে ভারতে এসেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যাম (David Beckham)। বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের প্রথম সেমিফাইনালে হাজির ছিলেন তারকা। এরপর একাধিক বলিউড (Bollywood ) স্টারের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেছে তাঁকে। তবে সর্বশেষ চমকটা বাকি রেখেছিলেন শাহরুখ খান(Shahrukh Khan)। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় রাতে বাদশাহি প্যালেসে আসবেন বেকহ্যাম (David Beckham)। সেইমতো আঁটোসাঁটো করা হয়েছিল নিরাপত্তা। বেশ কয়েকজন বিটাউন সেলিব্রেটির উপস্থিতির কথাও জানা যাচ্ছে। যদিও যেভাবে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল তাতে মনে করা হচ্ছে ব্যক্তিগত পার্টির আয়োজন করেছিলেন বলিউড বাদশা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মন্নতে প্রবেশ করেন বেকহ্যাম।

বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে যখন অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার মধ্যে ফাইনালে যাওয়ার লড়াই চলছিল তখন মুম্বইয়ে গ্র্যান্ড পার্টির আয়োজনের প্রস্তুতি ছিল তুঙ্গে। কারণ সেখানেই বিনোদন আর ফুটবলের দুই পৃথিবীর দেখা হল। ওয়াংখেড়ে স্টেডিয়াম (Wankhede stadium) বয়কট করেছে শাহরুখ খানকে, তাই ফুটবল সুপারস্টারের সঙ্গে বলিউড সুপারস্টারের মুখোমুখি সাক্ষাৎ হল মন্নতে।সেই সময় একাধিক লাক্সারি গাড়ি ঢুকতে দেখা যায় শাহরুখ খানের বাংলোতে। একজন মাঠে দাপিয়ে বেরিয়েছেন। অপরজন বক্স অফিসের বেতাজ বাদশা। দুই কিংবদন্তি (Shah Rukh Khan-David Beckham) এবার এক ছাদের তলায়। শাহরুখের সঙ্গে আলাপচারিতা,গল্পে, রসিকতায় মেতে উঠলেন ইংল্যান্ড ফুটবলের প্রাক্তন তারকা। ইউনিসেফের (UNICEF) ‘গুডউইল অ‌্যাম্বাসাডর’ হিসেবে তিনদিনের জন‌্য ভারত (India Tour) সফরে এসেছিলেন বেকহ্যাম। শুক্রবার ভোররাতেই শহর ছাড়েন তিনি। বুধবার খেলা দেখার পরে সোনম কাপুরের দিওয়ালি পার্টিতেও গেছিলেন। সেখানে অবশ্য শাহরুখ ছিলেন না।

Related articles

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...