Saturday, March 14, 2026

KIFF: ২৯ তম চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে আসছেন না অমিতাভ-শাহরুখ!

Date:

Share post:

ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সিনে উৎসবে (Film Festival) মেতে উঠবে শহর কলকাতা (Kolkata)। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব(29th KIFF)। এ বছরের অন্যতম আকর্ষণ বলিউডের ভাইজান সলমান খানের (Salman Khan)উপস্থিতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)কাছ থেকে আমন্ত্রণ পেয়ে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনে হাজির থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সলমন(Salman Khan)। কিন্তু এক মঞ্চে করণ-অর্জুনকে দেখার সুযোগ পাচ্ছে না শহরবাসী।

প্রত্যেক বছরের মত এ বছরও শীতের আমেজ পড়তে না পড়তেই কলকাতার বুকে সিনেমা প্রেমী মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। নন্দন চত্বরের ছবিটা যেন এই নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত একেবারে অন্যরকম হয়ে যায়। আর সেখানে বিশেষ আকর্ষণ KIFF। দেশ বিদেশের একগুচ্ছ সিনেমার পাশাপাশি সংস্কৃতি জগতের নানা বিষয়ের উপর আড্ডা জমে উঠবে এই উৎসব প্রাঙ্গণে। তবে এ বছর উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারছেন না অমিতাভ বচ্চন এবং শাহরুখ খান (Amitabh Bachchan and Shahrukh Khan)। তবে জয়া বচ্চন থাকবেন বলে জানা যাচ্ছে । চার বছর পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আগামী ২৪ নভেম্বর থেকে মিডিয়া রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে।

এবছরের বিশেষ আকর্ষণ একগুচ্ছ নতুন পরিচালকের বাংলা ছবি, যা বাংলা প্যানোরমা প্রতিযোগীতার সেকশনে জায়গা করে নিয়েছে। মন পতঙ্গ, বনবিবি, বিজয়ার পড়ে, আবার আসিবো আগুন, মাতৃপক্ষ, অনাথ – এই সাতটি ছবি এবারের আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বলে জানা যাচ্ছে।

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...