Friday, May 15, 2026

বে.পরোয়া জেসিবির ধা.ক্কায় মৃ.ত পুলিশ কনস্টেবলের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ঘোষণা আর্থিক সাহায্যের 

Date:

Share post:

কালী প্রতিমা বিসর্জনের সময় নিমতলা ঘাটে জেসিবির ধাক্কায় মৃত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দীপ বর্মণের (৩৪) বাড়ি জলপাইগুড়িতে। কর্মসূত্রে তিনি কলকাতায় থাকতেন। তাঁর মৃত্যুতে পরিবারে প্রতি সমবেদনা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মৃত পুলিশ কনস্টেবল সন্দীপ বর্মণের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। একইসঙ্গে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে তাঁর স্ত্রীকে ২ লক্ষ টাকা দেওয়া হবে বলেও জানিয়েছেন। পাশাপাশি মৃতের পরিবারের একজনকে হোম গার্ডের চাকরি দেওয়া হচ্ছে বলেও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

গত সোমবার রাত সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনা ঘটানো গাড়িটির চালক আব্দুল আজিম হোসেনকে মঙ্গলবার বিকেলেই গ্রেফতার করে উত্তর বন্দর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং গাফিলতির জেরে মৃত্যু ঘটানোর (৩০৪এ ধারা) অভিযোগে মামলা রুজু করে। চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন- গুঁড়িয়ে দেওয়া হল ইজরায়েল হাম.লার মূল ষড়.যন্ত্রকারী হা.মাস নেতার বাড়ি

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...