Saturday, May 16, 2026

এক টিকিটে ৪৫ কোটি! রূপকথার মতো বদলে গেল টেকনিশিয়ান শ্রীজুর জীবন

Date:

Share post:

ভাগ্যের চাকা কখন যে বদলে যাবে সেটা বোধহয় ভাগ্যবিধাতাও আগে থেকে জানতে পারেন না। আজ যে ফকির কাল তাঁর রাজা হতে লাগে একটা মুহূর্ত, আর একটা অবিশ্বাস্য খবর। ঠিক এমনটাই হল টেকনিশিয়ান শ্রীজুর সঙ্গে। লটারির এক টিকিটে ৪৫ কোটি টাকা পুরস্কার পেয়ে রাতারাতি বদলে গেল জীবন। সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে মালামাল ভারতীয় টেকনিশিয়ান।

পরিবারকে ভাল রাখার আশায়, নিজে একটু ভাল থাকার স্বপ্ন নিয়ে আরবে পাড়ি দিয়েছিলেন কেরলের যুবক শ্রীজু। সেখানকার একটি তেল এবং গ্যাস শিল্প সংস্থার কন্ট্রোল রুম অপারেটরের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। মাথার উপরে কোন পাকা ছাদ না থাকায় নিজের একটা বাড়ির সাধ ছিল অনেক বছর ধরে। স্বপ্ন দেখতেন একদিন জ্যাকপট পেয়ে যাবেন। বাস্তবে সেটাই হল। অনেক আশা নিয়ে লটারি টিকিট কেটেছিলেন। কাজ থেকে ফেরার সময় আচমকা, লটারির নম্বরটা মিলিয়ে দেখতেই ম্যাজিক! নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি সত্যি পয়তাল্লিশ কোটি টাকা জিতেছেন। ১১ বছর ধরে আরবে কাজ করছেন। ভাড়া বাড়িতে কাটাতে হয়েছে এতগুলো দিন। এবার বুঝি দুঃখের সময় কাটলো।দুবাই এবং সংযুক্ত আরব আমিরশাহি সূত্রের খবর, শ্রীজু প্রথম নয়, এর আগেও আরবে এভাবে লটারি কেটে বহু ভারতীয়র জীবন বদলে গেছে। এদেশে যেমন লটারি টাকা থেকে ট্যাক্স কাটা হয় আরবে সেরকম কোন নিয়ম নেই। অর্থাৎ ৪৫ কোটি টাকাই পেয়ে যাচ্ছেন শ্রীজু।

Related articles

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...