Sunday, June 7, 2026

ছটপুজোর নি.রাপত্তা জোরদার করতে কলকাতায় অতিরিক্ত ৪ হাজার পুলিশ

Date:

Share post:

ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করল কলকাতা পুলিশ। আগামী ১৯ ও ২০ নভেম্বর অতিরিক্ত ৪ হাজার পুলিসকর্মী মোতায়েন করা হচ্ছে শহরে। পুকুর ও ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এবার কলকাতার মোট ১৩৩টি জায়গায় ছটপুজোর আয়োজন হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে সেই জায়গাগুলিতে থাকছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি এবারও সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা ও পুলিশ। দুই সরোবরের গেটে এই সংক্রান্ত নিষেধাজ্ঞা ঝোলানো হয়েছে। সর্বত্র নিরাপত্তা বজায় রাখতে কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত থাকবেন।

লালবাজারের তরফে জানানো হয়েছে, ১৯ তারিখ রবিবার সূর্যাস্তের পর ছট পুজো হবে। আবার পরের দিন সূর্যোদয়ের আগে জলাশয়গুলিতে পুজো হবে। সেই উপলক্ষ্যে ১৯ তারিখ সকাল থেকে শহরের বিভিন্ন রাস্তায় পুলিশি প্রহরা বাড়ানো হচ্ছে। কলকাতা পুলিসের যুগ্ম কমিশনার (সদর) পান্ডে সন্তোষ বলেন, “আইন-শৃঙ্খলা বজায় রাখার নেতৃত্বে ৩৫ ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক থাকবেন। তাঁদের অধীনে দায়িত্ব সামলাবেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও ইনসপেক্টররা।”

অন্যদিকে, সুভাষ ও রবীন্দ্র সরোবর বন্ধ রাখতে গতবছর থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। এই দু’টি জায়গায় ২৫০ জন করে ফোর্স মোতায়েন থাকছে। সরোবরের সবক’টি গেটে অতিরিক্ত প্রহরা থাকবে। এ ছাড়াও গোটা সরোবর ঘিরে রাখবে পুলিশ। পুজোর সামগ্রী যাতে কোনওভাবে লেকের জলে না পড়ে সেদিকে নজর রাখবেন তাঁরা। সবমিলিয়ে ছটপুজোর সময় যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারির ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।


Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...